চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে নিয়ে ফিল্ডিংয়ে চেন্নাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 22, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজের ফিল্ডিং দৃশ্য চেন্নাই অধিনায়কের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের একাদশে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

শুক্রবার সন্ধ্যা সাতটায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বলিউড তারকা ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং সঙ্গীতশিল্পী সোনু নিগম ও এআর রহমানরা। সঙ্গে ছিল লেজার শো ও আতশবাজির দৃষ্টিনন্দন ঝলকানি।

নির্ধারিত সময়ের দশ মিনিট পর টস গড়ায়। চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড টসে হেরে যান বেঙ্গালুরু অধিনায়ক পেপ ডু প্লেসিসের কাছে। উইকেট বিবেচনায় বেঙ্গালুরু অধিনায়ক আগে ব্যাট বেছে নেন।

মোস্তাফিজসহ চার বিদেশিকে নিয়ে একাদশ সাজিয়েছে চেন্নাই। দলে রয়েছেন ড্যারিল মিচেল, মাহেশ থিকসানা ও রাচিন রবীন্দ্র। এছাড়া আইপিএল অভিষেক হতে চলেছে সামির রিজভীর।

চেন্নাইয়ের একাদশ: ঋতুরাজ গাইকোয়াড (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহেশ থিকসানা, মোস্তাফিজুর রহমান ও তুষার দেশপান্ডে।

Tags: আইপিএল ২০২৪চেন্নাইবেঙ্গালুরুমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনের মৃত্যু

Next Post

পৃথিবীর সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ বোতিন

Next Post
বাংলাদেশের নারীরা রেস্তোরাঁয় ছবি তোলায় মগ্ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ বোতিন

উত্তরা থেকে যুবক গ্রেপ্তার, পুলিশি অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরার ত্রাস হতে চাওয়া যুবক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT