চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 পূর্বাহ্ন 08, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট ম্যাচে হায়দরাবাদ ক্রিকেটার ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে নাটকীয়তার দেখা মিলেছিল শেষ ওভারে। জয়ের জন্য় ৬ বলে ১৭ রান দরকার ছিল সানরাইজার্সদের। বল করতে এসেছিলেন সন্দীপ শর্মা। জয় অনেকটা হাতের মুঠোয় থাকলেও শেষ বলটি ‘নো’ করে বসেন শর্মা। একটি বল বেশি পেয়ে সুযোগ হাতছাড়া করেনি হায়দরাবাদ। বলটিতে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন আব্দুল সামাদ। 

জয়পুরে রাজস্থানকে ৪ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। টস জিতে আগে ব্যাটে নেমে ২ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে রাজস্থান। জবাবে ব্যাটে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের জয় নিশ্চিত করে হায়দরাবাদ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে এখন হায়দরাবাদ। ১১ ম্যাচে টানা তিন হারে ১০ পয়েন্ট নিয়ে চারে রাজস্থান।

আগে ব্যাটে নেমে শুরুটা দুর্দান্ত হয় রাজস্থানের। প্রথম উইকেট জুটিতে আসে ৫৪ রান। পঞ্চম ওভারের শেষ বলে যশ্বী জয়সওয়ালকে হারায় রয়্যালসরা। ১৮ বলে ৩৫ রান করেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৮ রান সংগ্রহ করেন জস বাটলার ও সাঞ্জু স্যামসন। ১৮.৩ ওভারে দলীয় ১৯২ রানে ফেরেন বাটলার। ৫৯ বলে ৯৫ রান করে।

হেটমায়ারকে সঙ্গী করে দলের সংগ্রহ ২১৪ রানে দাঁড় করান স্যামসন। ৩৮ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন রাজস্থান অধিনায়ক। ৫ বলে ৭ রান করেন হেটমায়ার।

হায়দরাবাদের হয়ে উইকেট দুটি নিয়েছেন ভূবনেশ্বর কুমার ও মার্কো জানসেন।

জবাবে ব্যাটে নেমে প্রথম উইকেট জুটিতে ৫১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। ৫.৫ ওভারে ৫১ রানে আউট হন আন্মলপ্রীত সিং। ২৫ বলে ৩৩ রান করে। ১২.৪ ওভারে দলীয় ১১৬ রানে ফেরেন অভিষেক শর্মা। ৩৪ বলে ৫৫ রান করে। ১৫৭ রানে হায়দরাবাদ তৃতীয় উইকেট হারায়। হেনরিক ক্ল্যাসেন ফেরেন ১২ বলে ২৬ রান করে।

১৭.২ ওভারে ১৭১ রানে ফেরেন রাহুল ত্রিপাঠি। ২৯ বলে ৪৭ রান করে। তিন বল পর ফেরেন এইডেন মার্করাম। ৫ বলে ৬ রান করেন অধিনায়ক। ১৯৬ রানে ষষ্ঠ উইকেট হারায় হায়দরাবাদ। ৭ বলে ২৫ রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছিয়ে ফেরেন গ্লেন ফিলিপস। এরপর মার্কো জানসেনকে সঙ্গী করে শেষ ওভারে ঝলক দেখিয়ে জয় নিশ্চিত করেন আব্দুল সামাদ। ৭ বলে ১৭ রান করেন তিনি।

রাজস্থানের হয়ে চারটি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। কুলদীপ ও অশ্বিন নেন একটি করে উইকেট।

Tags: আইপিএল-২০২৩ফিলিপসবাটলাররাজস্থানলিড স্পোর্টসহায়দরাবাদ
Previous Post

সীমান্তে সড়ক নির্মাণ শেষ হলে সন্ত্রাসী তৎপরতা কমবে

Next Post

মৌলভীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩০

Next Post
মৌলভীবাজারে বাস খাদে পড়ে আহত ৩০, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো ছবি, বাংলার সাহিত্যিক ও কবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT