চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিষাণ-সূর্যকুমারের জোড়া ফিফটি, পাঞ্জাবকে হারাল মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 পূর্বাহ্ন 04, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহালিতে লিভিংস্টোনের ঝড়ো ইনিংসে দুইশতাধিক রানের সংগ্রহ পেয়েছিল পাঞ্জাব কিংস। সেটি নিয়েও মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকাতে ব্যর্থ হয়েছেন পাঞ্জাব বোলাররা। কিষাণ ও সূর্যকুমারের জোড়া ফিফটিতে ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে কিংসদের হারিয়েছে মুম্বাই।

ঘরের মাঠে টস হেরে আগে ব্যাটে নেমে ৩ উইকেটে ২১৪ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেটে জয় পায় মুম্বাই। এ নিয়ে ৯ ম্যাচে ৫ জয়ে টেবিলের ছয়ে মুম্বাই। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে সাতে পাঞ্জাব।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৩ রানে ফেরেন সিমরন সিং। ৭ বলে ৯ রান করে। ৭.২ ওভারে ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব। ২০ বলে ৩০ রানে আউট হন অধিনায়ক শেখর ধাওয়ান। ১১.২ ওভারে দলীয় ৯৫ রানে ফেরেন ম্যাথিউ শর্ট। ২৬ বলে ২৭ রান করে।

লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা শেষ করেন ইনিংস। নির্ধারিত ওভার শেষে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১৪ রান। ৪২ বলে ৮২ রান করেন লিভিংস্টোন। ২৭ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন জিতেশ।

মুম্বাইয়ের হয়ে দুটি উইকেট নিয়েছেন পিয়ুষ চাওলা, আরশাদ খান নিয়েছেন একটি।

জবাবে ব্যাটে নেমে ইনিংসের তৃতীয় বলে শূন্য রানেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান সংগ্রহ করেন ক্যামেরুন গ্রিন ও ঈশান কিষাণ। ৫.৬ ওভারে ১৮ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন গ্রিন। পরে সূর্যকুমার যাদবকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন কিষাণ। ১৫.১ ওভারে ১৭০ রানে আউট হন সূর্যকুমার। ৩১ বলে ৬৬ রান করে যান।

এক ওভার পর ১৭৮ রানে ফেরেন কিষাণ। ৪১ বলে ৭৫ রান করে। পরে টিম ডেভিড ও তিলক ভার্মার ঝড়ো ক্যামিওতে ৭ বল ও ৬ উইকেটে হাতে রেখে জয় নিশ্চিত হয় সফরকারী দলের। ১০ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন তিলক, ১০ বলে ১৯ রানে ডেভিড।

স্বাগতিকদের দুটি উইকেট নিয়েছেন নাথান এলিস। ঋষি ধাওয়ান ও আর্শদ্বীপ নেন একটি করে উইকেট।

Tags: আইপিএল-২০২৩পাঞ্জাবমুম্বাইলিড স্পোর্টসলিভিংস্টোনসূর্যকুমার
Previous Post

৩২ বছরেই চলে গেলেন অলিম্পিকে সোনাজয়ী টরি

Next Post

দ্রুত দেশে ফিরতে চান সুদান প্রবাসী বাংলাদেশীরা

Next Post
সুদানে বাংলাদেশি প্রবাসীরা বিমানবন্দরে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত দেশে ফিরতে চান সুদান প্রবাসী বাংলাদেশীরা

পাকিস্তান খাদ্য সামগ্রী বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT