চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 পূর্বাহ্ন 06, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটে ব্যাটসম্যানের লাফানোর মুহূর্ত, খেলোয়াড়ের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখর ধাওয়ান ও প্রভসিমরান সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় স্কোর পায় পাঞ্জাব কিংস। তবে উত্তেজনাপূর্ণ হাই স্কোরিং ম্যাচে মাত্র ৫ রানের জয় পেয়েছে পাঞ্জাব।

বুধবার রাতে বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা বেঙ্গালোর ৪ উইকেটে ১৯৭ রান করে। জবাবে রাজস্থান ৭ উইকেটে ১৯২ রানে থামে।

বেঙ্গালোরের দুই ওপেনার ধাওয়ান ও প্রভসিমরান গড়েন ৯০ রানের জুটি। ৩৪ বলে ৭ চার ও ৩ ছকায় ৬০ রানের ইনিংস খেলা প্রভসিমরানের উইকেট তুলে নিয়ে জুটি ভাঙেন জেসন হোল্ডার। লং অফে জস বাটলার ধরেন ক্যাচ।খানিক পর ভূমিকা রাজাপাকসে এক রান করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন।

উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মাকে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান ধাওয়ান। সময় উপযোগী ইনিংস খেলে ১৬ বলে ২ চার ও এক ছক্কায় ২৭ রান করে সাজঘরে ফেরেন জিতেশ। সিকান্দার রাজা এক রানের বেশি করতে পারেননি, রবিচন্দ্রন অশ্বিনের বলে হন বোল্ড।

চতুর্থ উইকেটে শাহরুখ খানকে নিয়ে ৩৭ রান যোগ করে ধাওয়ান দলের স্কোর দুইশর কাছাকাছি নেন। শাহরুখ ১১ রান করে বাটলারের তালুবন্দি হন।

পাঞ্জাবের অধিনায়ক ধাওয়ান ৫৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে নেমে এক রান করেন স্যাম কারেন।

রাজস্থানের পক্ষে হোল্ডার নেন ২ উইকেট। অশ্বিন ও চাহাল একটি করে উইকেট তোলেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল ও অশ্বিনের উইকেট দ্রুতই হারায় রাজস্থান। তৃতীয় উইকেটে বাটলারকে নিয়ে পাল্টা জবাব দেয়ার চেষ্টা করেন সাঞ্জু স্যামসন। ১৯ রান করা বাটলার নাথান এলিসের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন।

দারুণ খেলতে থাকা স্যামসন ২৫ বলে ৫ চার ও এক ছক্কায় ৪২ রান করে এলিসের শিকার হন। দলীয় রান তখন ১১ ওভারে ৪ উইকেটে ৯১। এরপর ১২ বলে ২০ রান করা রিয়ান পরাগকেও সাজঘরে ফেরান এলিস। ২১ রান করা দেবদূত পাডিকলকে বোল্ড করে অজি পেসার নিজের চতুর্থ উইকেট শিকার করেন।

সপ্তম উইকেটে খেলা জমিয়ে তোলার চেষ্টা করেন শিমরন হেটমায়ার এবং ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা ধ্রুব জুরেল। শেষ দুই ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৩৪ রান।

আর্শদ্বীপ সিংয়ের করা ১৯ তম ওভারটি ছিল ঘটনাবহুল। দ্বিতীয় বলে চার, তৃতীয় বলে ছক্কা ও চতুর্থ বলে আবারো চার মারেন জুরেল। পঞ্চম বলে জুরেল রানআউট হওয়া থেকে বেঁচে গেলে হয় এক রান। ওভারের শেষ বলে হোল্ডারের ক্যাচ ফেলে দেয়ার সুবাদে হয় দুই রান। ফলে শেষ ওভারে রাজস্থানের দরকার পড়ে ১৬ রান

স্যাম কারেনের শেষ ওভারের প্রথম তিন বলে চার রানের বেশি আসেনি। সমীকরণ তখন দাঁড়ায় ৩ বলে ১২ রান। চতুর্থ বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন হেটমায়ার। ভেঙ্গে যায় ৬২ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ক্যারিবীয় ব্যাটার ৮ বলে এক চার ও ৩ ছক্কায় খেলেন ৩৬ রানের ইনিংস।

পঞ্চম বলে হোল্ডার এক রানের বেশি তুলতে পারেননি। জুরেল শেষ বলে ৪ মারলেও জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ের স্বাদ পায় রাজস্থান। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন জুরেল।

Tags: আইপিএল-২০২৩পাঞ্জাবরাজস্থানলিড স্পোর্টস
Previous Post

প্রথম আলো ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গভীর উদ্বেগ

Next Post

বেনজেমার হ্যাটট্রিকে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বেঞ্জেমার হ্যাটট্রিক উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমার হ্যাটট্রিকে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

পোল্যান্ডের কর্মকর্তাদের সাথে ইউক্রেনের প্রতিনিধির সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ড তার সমস্ত মিগ-২৯ ইউক্রেনে পাঠাচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT