চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদকে হারিয়ে আসরের তৃতীয় জয় পেল মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 পূর্বাহ্ন 19, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
মুম্বাই ক্রিকেট দলের খেলোয়াড়রা বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরের শুরুটা ভালো হলেও ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুর দুই ম্যাচ হারার পর টানা তৃতীয় জয় পেল রোহিত শর্মার দল। নিজেদের পঞ্চম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ১৪ রানে।

ঘরের মাঠে টস জিতে মুম্বাইকে আগে ব্যাটে পাঠায় হায়দরাবাদ। ক্যামেরুন গ্রিনের অপরাজিত অর্ধশতকের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে মুম্বাই সংগ্রহ করে ৫ উইকেটে ১৯২ রান। জবাবে ব্যাটে নেমে এক বল হাতে রেখে ১৭৮ রানে সবকটি উইকেট হারিয়ে থামে সানরাইজার্সদের ইনিংস। এ নিয়ে ৫ ম্যাচে ৩ জয়ে টেবিলের পাঁচে আসলো মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে সমান ম্যাচে ৩ হারে টেবিলের নয়ে হায়দরাবাদ।

হায়দরাবাদে আগে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় মুম্বাই। প্রথম উইকেট জুটিতে আসে ৪১ রান। ৪.৪ ওভারে নাতারাজানের শিকার হন রোহিত শর্মা। ১৮ বলে ২৮ করেন মুম্বাই অধিনায়ক। ১১.১ ওভারে ৮৭ রানে আউট হন ইশান কিষাণ। ৩১ বলে ৩৮ রান করেন সফরকারী ওপেনার। চার বল পরেই ফেরেন সূর্যকুমার যাদব। ৩ বলে ৭ রান করেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে তিলক বার্মাকে নিয়ে ৫৬ রান সংগ্রহ করেন ক্যামেরুন গ্রিন। ১৬.৩ ওভারে দলীয় ১৫১ রানে ভুবেনশ্বর কুমারের শিকার হন তিলক। তার আগে ব্যাট হাতে করেন ১৭ বলে ৩৭ রান। এরপর টিম ডেভিডকে নিয়ে দলীয় ১৯২ রান সংগ্রহ করেন গ্রিন। ইনিংসের শেষ বলে রানআউট হন ডেভিড। ১১ বলে ১৬ রান করেন তিনি। গ্রিন অপরাজিত ছিলেন ৪০ বলে ৬৪ রান করে।

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মার্কো জানসেন। ভুবেনশ্বর ও নাতারাজান নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে ২৫ রানেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। হ্যারি ব্রুক (৭ বলে ৯) ও রাহুল ত্রিপাঠি (৫ বলে ৭) ফেরেন নামের সঙ্গে সুবিচার না করেই। ৮.৪ ওভারে দলীয় ৭১ রানে ফেরেন এইডেন মার্করাম। ১৭ বলে ২২ রান করেন হায়দরাবাদ অধিনায়ক।

পরের ওভারেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। অভিষেক শর্মা ফেরেন ২ বলে ১ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার ধারাবাহিকতার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। পঞ্চম উইকেট জুটিতে হেনরিক ক্লাসেনকে নিয়ে ৫৫ রান সংগ্রহ করেন তিনি। চৌদ্দতম ওভারের শেষ বলে ১২৭ রানে ফেরেন হেনরিক (১৬ বলে ৩৬)।

চার বল পরেই ফেরেন আগারওয়াল। ৪১ বলে ৪৮ রান করেন তিনি। এরপর ধারাবাহিকভাবেই উইকেট হারায় সানরাইজার্সরা। এক বল বাকী থাকতেই ১৭৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জেসন, রিলি ও পিয়ুস চাওলা। অর্জুন তালুকদার ও গ্রিন নেন একটি করে উইকেট।

Tags: অর্জুনআইপিএল-২০২৩মুম্বাইরোহিতলিড স্পোর্টসহায়দরাবাদ
Previous Post

খুন হওয়ার আগে ‘অশনি বার্তা’ দিয়েছিলেন তারা

Next Post

সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারালেন বিসিবির কিউরেটর হিঙ্গনিকার

Next Post
সড়ক দুর্ঘটনা ও বিসিবি কিউরেটর হিঙ্গনিকার স্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারালেন বিসিবির কিউরেটর হিঙ্গনিকার

রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রদ্রিগোর জোড়া গোলে সেমিতে রিয়াল মাদ্রিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT