চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্ণৌর পাহাড়সম রানের সামনে পেরে ওঠেনি পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 পূর্বাহ্ন 29, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাব কিংসের বিপক্ষে মোহালিতে রানের ঝড় তুলেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সংগ্রহ করেছে আসরের সর্বোচ্চ রান। পাহাড়সম রান টপকাতে গিয়ে দুই শতাধিক রান করেছে পাঞ্জাবও। তবে লক্ষ্ণৌ বোলাদের তোপে সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে যেতে পারেনি কিংসরা, হেরেছে ৫৬ রানে।

টস জিতে সুপার জায়ান্টসদের আগে ব্যাটে পাঠিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শেখর ধাওয়ান। অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ করে তুলতে পারেননি কিংস বোলাররা। তাদের তুলোধুনো করে ৫ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে লোকেশ রাহুলের দল। জবাবে ব্যাটে নেমে এক বল হাতে রেখে ২০১ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এ নিয়ে ৮ ম্যাচে ৫ জয়ে টেবিলের দুইয়ে আসল লক্ষ্ণৌ। সমান ম্যাচ খেলে ৪ জয়ে ছয়ে পাঞ্জাব।

পাঞ্জাবের ঘরের মাঠে উড়ন্ত শুরু পায় সফরকারী দল। ৩.২ ওভারে ৪১ রানে হারায় প্রথম উইকেট। লোকেশ রাহুল আউট হন ৯ বলে ১২ রান করে। ৫.৫ ওভারে দলীয় ৭৪ রানে ফেরেন ঝড়ো ফিফটি করা কাইল মেয়ার্স। ২৪ বলে ৫৫ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৮৯ রান করেন আয়ুশ বাদুনি ও মার্কাস স্টয়নিস। ১৩.৩ ওভারে ১৬৩ রানে আউট হন আয়ুশ। ২৪ বলে ৪৩ রান করে।

১৮.২ ওভারে রানের ঝড় তোলা স্টয়নিস ফেরেন দলীয় ২৩৯ রানে। ৪০ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর ১৯.৪ ওভারে ২৫১ রানে ফেরেন নিকোলাস পুরান। ১৯ বলে ৪৫ রান করেন ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটার। শেষ অবধি ৫ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ।

পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। স্যাম কারেন, লিভিংস্টোন ও আর্শদ্বীপ সিং নেন একটি করে উইকেট।

পাহাড় রানে চোখ রেখে ব্যাটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিক দল। অধিনায়ক শেখর ধাওয়ান ফেরেন ২ বলে ১ রান করে। ৩১ রানে হারায় দ্বিতীয় উইকেট। সিমরন সিং ফেরেন ১৩ বলে ৯ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৭৮ রান করেন সিকান্দার রাজা ও অথর্ভ তাইদে। ১১.৩ ওভারে ১০৯ রানে ফেরেন রাজা। ২২ বলে ৩৬ রান করে।

১৩তম ওভারের শেষ বলে ১২৭ রানে ফেরেন তাইদে। ৩৬ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এরপর লিয়াম লিভিংস্টোন (১৪ বলে ২৩), স্যাম কারেন (১১ বলে ২১) ও জিতেশ শর্মা (১০ বলে ২৪) করলেও শেষে নামা তিন ব্যাটার ছিলেন ব্যর্থ। নামের সঙ্গে সুবিচার না করে ফেরেন শাহরুখ খান, রাহুল চাহার। ১৯.৫ ওভারে ২০১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

অতিথি দলের হয়ে চারটি উইকেট নিয়েছেন ইয়াশ ঠাকুর। নাবিন উল হক নিয়েছেন তিনটি, রবি বিষ্ণোই দুটি ও স্টয়নিস নিয়েছেন একটি উইকেট।

Tags: আইপিএল-২০২৩পাঞ্জাবপুরানমায়ার্সরাবাদালক্ষ্ণৌলিড স্পোর্টসলিভিংস্টোন
Previous Post

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক ঘর

Next Post

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ওয়াশিংটনে পৌঁছেছেন, শুভেচ্ছা জানাচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নাটক বিষয়ক একক চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিম আল দীনের পাঁচালি নাটক অবলম্বনে একক চিত্র প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT