চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদের হ্যাটট্রিক ছাপিয়ে কলকাতাকে জেতাল রিংকুর টানা ৫ ছক্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 09, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
কলকাতার ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটের পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাট টাইটান্সকে হারাতে শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ২৯ রান। জয়টা অসম্ভবই ছিল বলা চলে। তবে সেই অসম্ভবকে সম্ভব করেছেন রিংকু সিং। জয় নিশ্চিত ভেবেই ম্যাচের ইতি টানতে এসেছিলেন যশ দয়াল। প্রথম বলে এক রান দিয়ে রিংকুকে স্ট্রাইকে পাঠান উমেশ যাদব। বাকী কাজটা সম্পন্ন করলেন রিংকু। ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করছেন আসরে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় জয়।

গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটান্স। জবাবে ব্যাটে নেমে রশিদ খানের হ্যাটট্রিকের পর ম্যাচ থেকে ছিটকে পড়েছিল কলকাতা। এরপর রিংকু সিংয়ের ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৩ উইকেটে জয় নিশ্চিত করে নিতিশ রানার দল।

আহমেদাবাদে প্রথমে ব্যাটে নেমে গুজরাটের শুরুটা ভালো হলেও দীর্ঘায়িত হয়নি তা। ৩৩ রানে ফেরেন ওপেনার ঋদ্ধিমান শাহা। ১৭ বলে ১৭ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট হারাতে হয় ১০০ রানে। ৩১ বলে ৩৯ রান করে সুনিল নারিনের শিকার হন শুভমন গিল। ১১৮ রানে ফেরেন তৃতীয় ব্যাটার অভিনব মনোহর। ৮ বলে ১৪ রান করেন তিনি।

১৫৩ রানে চতুর্থ উইকেট হারায় গুজরাট। ১৭.৩ ওভারে ৮ বলে ১৪ রান করে ফেরেন তিনি। এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বিজয় শঙ্করের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। ২৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন বিজয়।

কলকাতার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন সুনিল নারিন। সুয়াশ শর্মা নেন একটি উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ২০ রানে হারাতে হয় প্রথম উইকেট। ১২ বলে ১৫ রান করে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। ২৮ রানে হারাতে হয় দ্বিতীয় ব্যাটারকে। ৮ বলে ৬ রান করে ফেরেন নারায়ণ।

তৃতীয় উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন নিতিশ রানা ও ভেঙ্কেটশ আয়ার। ১২৮ রানে আউট হন অধিনায়ক নিতিশ রানা। ২৯ বলে ৪৫ রান করেন তিনি। ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় কলকাতা। ৪০ বলে ৮৩ রান করে আউট হন ভেঙ্কেটশ আয়ার। ৪০ বলে ৮৩ রান করেন তিনি।

আয়ার ফেরার পরেই ম্যাচ থেকে ছিটকে যায় কলকাতা নাইট রাইডার্স। পরের ওভারেই হ্যাটট্রিক করেন রাশিদ খান। ফেরান আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও শার্দুল ঠাকুরকে। সে সময় কলকাতার ত্রাতা হয়ে আবির্ভূত হন রিংকু সিং। শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কায় দলকে পৌঁছান জয়ের নোঙরে। ২১ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন রিংকু।

গুজরাটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। দুটি উইকেট নেন আলজারি জোসেফ। একটি করে উইকেট নেন মোহাম্মেদ শামি ও জস লিটল।

Tags: আইপিএল-২০২৩কলকাতাগুজরাটরশিদরিংকুলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা অনুদান দেবে এফবিসিসিআই

Next Post

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড

Next Post
বয়স্ক ব্যক্তি, গুরুতর অসুস্থ, চিন্তিত মুখাবয়ব, বাংলাদেশি পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড

সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদের সুন্দর দৃশ্য, রাতের আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT