চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রয়-রিংকুর অর্ধশতকের পরও হারল কলকাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 পূর্বাহ্ন 24, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, পেছনে উইকেটরক্ষক ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেন গার্ডেন্সে আজিঙ্কা রাহানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। সেটি টপকাতে শুরুতেই চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স। জেসন রয় ও রিংকু সিং চাপ কাটিয়ে তুললেও পৌঁছাতে পারেননি জয়ের নোঙরে, হেরেছেন ৪৯ রানে। টানা চার ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স।

ঘরের মাঠে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটে পাঠান কলকাতা অধিনায়ক। আগে ব্যাটে নেমে আজিঙ্কা রাহানে, শিভাম দুবে ও ডেভন কনওয়ের অর্ধশতকে ৪ উইকেটে ২৩৫ রান করে ধোনির দল। পাহাড়সম রান টপকানোর লক্ষ্যে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান করে নাইট রাইডার্স। ৭ ম্যাচে পাঁচ হারে টেবিলের আটেই থাকল কলকাতা। ৭ ম্যাচে পাঁচ জয়ে শীর্ষে এখন চেন্নাই।

আগে ব্যাটে নেমে শুরুটা উড়ন্ত হয় চেন্নাইয়ের। প্রথম উইকেট জুটিতে ৭৩ রান। ৭.৩ ওভারে ২০ বলে ৩৫ রান করে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড। ১০৯ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ১২.১ ওভারে ৪০ বলে ৫৬ রান করে আউট হন ডেভন কনওয়ে। চেন্নাই তৃতীয় উইকেট হারায় ১৯৪ রানে। ১৭.৩ ওভারে ফেরেন দুবে। ২১ বলে ৫০ রানের ইনিংস খেলেন ভারতীয় ব্যাটার।

১৯.৪ ওভারে রবীন্দ্র জাদেজা ফেরেন দলীয় ২৩২ রানে। পরে ধোনিকে নিয়ে ইনিংস শেষ করেন আজিঙ্কা রাহানে। রাহানে অপরাজিত থাকেন ২৯ বলে ৭১ রানে, ধোনি ৩ বলে ২ রানে।

কলকাতার হয়ে দুটি উইকেট নেন কুলওয়াত। একটি করে নিয়েছেন সুয়াশ শর্মা ও বরুন চক্রবর্তী।

জবাবে ব্যাটে নেমে মাত্র ১ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিক দল। সুনীল নারিন ও নারায়ণ জগাদীশেন ফেরেন নামের সঙ্গে সুবিচার না করে। ৪৬ রানে হারায় তৃতীয় উইকেট। ভেঙ্কেটশ আয়ার ফেরেন ২০ বলে ২০ রান করে। দলীয় ৭০ রানে ফেরেন নিতিশ রানা। ২০ বলে ২৭ করেন কলকাতা অধিনায়ক।

পঞ্চম উইকেট জুটিতে ৬৫ রান সংগ্রহ করেন জেসন রয় ও রিংকু সিং। ১৩৫ রানের সময় আউট হন রয়। ২৬ বলে ৬১ রান করে যান রয়। এরপর এক প্রান্তে রিংকু সিং টিকে থাকলেও অপর প্রান্ত ছিল নড়বড়ে। ১৮০ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় স্বাগতিক দল। আউট হওয়া কেউই পারেননি নিজের নামের সঙ্গে উল্লেখযোগ্য রান যোগ করতে। শেষঅবধি ৮ উইকেটে ১৮৬ রানে থামে কলকাতার ইনিংস। রিংকু অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫৩ রানে।

চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন থিকসানা ও তুষার দেশপান্ডে। আকাশ সিং, মঈন আলী, জাদেজা ও মাথেশা নেন একটি করে উইকেট।

Tags: আইপিএল-২০২৩কনওয়েকলকাতাচেন্নাইরয়রাহানেরিংকুলিড স্পোর্টস
Previous Post

ঈদের তৃতীয় দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

Next Post

ঈদের ছুটি শেষে আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

Next Post
ঢাকা শহরে সরকারি অফিসের প্রধান প্রবেশদ্বার, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি শেষে আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের প্রধান প্রবেশদ্বার ও জাতীয় পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT