চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসরের প্রথম জয় পেল হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 পূর্বাহ্ন 10, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
হায়দরাবাদের ক্রিকেটাররা জয়ের পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে আসরের শুরুটা ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। টানা দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল এইডেন মার্করামের দল। বোলিংয়ে দাপট দেখানোর পর রাহুল ত্রিপাঠির অনবদ্য ইনিংসে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। টানা দুই জয়ের পর আসরে পাঞ্জাবের প্রথম হার এটি।

ঘরের মাঠে টস জিতে পাঞ্জাবকে ব্যাটে পাঠায় হায়দরাবাদ। মায়াঙ্ক মার্কান্ডের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে সফরকারী দলটির সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান। জবাবে ব্যাটে নেমে ১৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক দল।

হায়দরাবাদে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ইনিংসের প্রথম বলে হারায় প্রথম উইকেট। এরপর ১০ ও ২২ রানে ফেরেন আরও দুই ব্যাটার। একপ্রান্ত অধিনায়ক শিখর ধাওয়ান আগলে রাখলেও একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। শেষ অবধি নির্ধারিত ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৩ রান।

৬৬ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাব দলনেতা। তিনি ছাড়া দলটির ব্যাটারদের মাঝে দুই অঙ্কের ঘর স্পর্শ করেন স্যাম কুরান। ১৫ বলে ২২ রান করেন তিনি। এছাড়া কেউই নামের সঙ্গে সুবিচার করতে পারেননি।

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মায়াঙ্ক মার্কান্ডে। নির্ধারিত ওভার বল করে মাত্র ১৫ রান খরচ করেন তিনি। দুটি করে উইকেট নেন উমরান মালিক ও মার্কো জানসেন।

জবাবে ব্যাটে নেমে ২৭ রানে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। ১৪ বলে ১৩ রান করে ফেরন হ্যারি ব্রুক। ৪৫ রানে ফেরেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ২০ বলে ২১ রান করেন তিনি।

এরপর রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের অনবদ্য জুটি হায়দরাবাদের জয় নিশ্চিত করে। ৪৮ বলে ৭৪ রান করেছেন রাহুল, মার্করাম করেছেন ২১ বলে ৩৭ রান। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং ও রাহুল চাহার।

Tags: আইপিএল-২০২৩পাঞ্জাবরাহুললিড স্পোর্টসহায়দরাবাদ
Previous Post

অধিকৃত পশ্চিম তীরে নিহত বোনদের শেষকৃত্য সম্পন্ন

Next Post

স্থায়ী যুদ্ধ বিরতির জন্য ইয়েমেনে সৌদি প্রতিনিধিদল

Next Post
সৌদি প্রতিনিধিদল ইয়েমেনে শান্তি আলোচনা শুরু করতে বিমান থেকে নামছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থায়ী যুদ্ধ বিরতির জন্য ইয়েমেনে সৌদি প্রতিনিধিদল

শামসুন নাহার হলের প্রধান প্রবেশদ্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

চবি শিক্ষার্থীর আত্মহত্যা: গর্ভপাতের কারণে পরীক্ষা দিতে পারেননি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT