চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: টুর্নামেন্ট সেরা গিল, জিতেছেন চার পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 পূর্বাহ্ন 30, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল টুর্নামেন্টে গিলের ব্যাটিং মুহূর্ত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের এবারের আসরটা দারুণ কাটিয়েছেন গুজরাট ওপেনার শুভমন গিল। করেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রহ। করেছেন তিনটি শতকও। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারের পাশাপাশি নিজের করে নিয়েছেন আসরের আরও তিনটি পুরস্কার।

সোমবার বৃষ্টিবিঘ্নিত ফাইনালে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলে চেন্নাই সুপার কিংস। ফাইনালেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন গিল, ২০ বলে করেছেন ৩৯ রান।

আসরে মোট ১৭টি ম্যাচ খেলেছেন গিল। ৫৯.৩৩ গড়ে সংগ্রহ করেছেন ৮৯০ রান। ১৫৭.৮০ স্ট্রাইকরেটে ব্যাট করে ৪টি হাফ-সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি। আসরজুড়ে ৮৫টি চারের মারসহ ছক্কা হাঁকান ৩৩টি।

এবারের সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছেন গিল। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গুজরাট ওপেনার। হয়েছেন গেম চেঞ্জার অব দ্য সিজনও। এছাড়া নিজের করে নিয়েছেন সর্বোচ্চ চার মারার কীর্তি।

আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার জিতেছেন গুজরাট পেসার মোহাম্মদ শামি। ১৭ ম্যাচে ২৮ উইকেট শিকার করে।

সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যশ্বী জয়সওয়াল। ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইকরেটে খেলা ক্রিকেটারের পুরস্কার নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮৩.৪৮ স্ট্রাইকরেটে ১৪ ম্যাচে করেছেন ৪০০ রান।

পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। আসরের সবচেয়ে বড় ছক্কা হাঁকান তিনি, ১১৫ মিটার। ক্যাচ অব দ্য সিজন নির্বাচিত হয়েছে রশিদ খানের। দুর্দান্ত ক্যাচ নিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ব্যাটার কাইল মেয়ার্সকে তিনি ফিরিয়েছিলেন সাজঘরে। ফেয়ার প্লে অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন আজিঙ্কা রাহানে।

Tags: আইপিএল-২০২৩গিলগুজরাটচেন্নাইফাইনালরাহানেলিড স্পোর্টস
Previous Post

শেষ ওভারে নায়ক জাদেজা, চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

Next Post

‘আরও একটি মৌসুম খেলা চেন্নাই সমর্থকদের জন্য উপহার হবে’

Next Post
চেন্নাই সুপার কিংস ক্রিকেটার মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আরও একটি মৌসুম খেলা চেন্নাই সমর্থকদের জন্য উপহার হবে’

চামড়াখাতে তিন বছর মেয়াদি পরিবেশ রক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ রক্ষায় চামড়াখাতে তিন বছর মেয়াদি কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT