চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের সেঞ্চুরির পর মোহিতের ৫ উইকেট, ফাইনালে গুজরাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 পূর্বাহ্ন 27, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
কোচ ও খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, ক্রিকেট মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমন গিলের ৬০ বলে ১২৯ রানে বড় সংগ্রহ পেয়েছিল গুজরাট টাইটান্স। পরে বল হাতে মুম্বাই ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন মোহিত শর্মা। শিকার করেছেন ৫ উইকেট। তার অনবদ্য বোলিংয়ে ৬২ রানের জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তাতে টানা দ্বিতীয় আসরে ফাইনালের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট।

আহমেদাবাদে টস হেরে ব্যাটে নেমে শুভমন গিলের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২৩৩ রানের সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। জবাবে নেমে ১৮.২ ওভারে ১৭১ রানে থামে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। জয়ে রোববার আহমেদাবাদে ফাইনালে ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে গুজরাট।

গুজরাটের দেয়া লক্ষ্যে ব্যাটে নেমে ১৭ রানে দুই উইকেট হারায় মুম্বাই। তৃতীয় উইকেটের পতন হয় ৭২ রানে। ১৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে রশিদ খানের শিকার হন তিলক ভার্মা। ১১.২ ওভারে দলীয় ১২৪ রানে ফেরেন ক্যামেরন গ্রিন। ২০ বলে ৩০ করে যান। ১৪.৩ ওভারে দলীয় ১৫৫ রানে মোহিত শর্মার প্রথম শিকার হন সূর্যকুমার যাদব। ৩৮ বলে ৬১ রান করে ফেরেন সাজঘরে।

এরপর মোহিতের বলের সামনে দাঁড়াতে পারেননি কোনো ব্যাটার। একে একে তিনি ফেরান আরও চার ব্যাটারকে। শেষঅবধি ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে মুম্বাইয়ের ইনিংস।

২.২ ওভার বল করে ১০ রান খরচায় ৫ উইকেট নেন মোহিত শর্মা। রশিদ খান ও মোহাম্মদ শামি নিয়েছেন দুটি করে উইকেট। জশ লিটল নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় গুজরাট। প্রথম উইকেট জুটিতে আসে ৫৪ রান। ৬.২ ওভারে ১৬ বলে ১৮ রান করে ফেরেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় উইকেটে জুটিতে ১৩৮ রান তোলেন শুভমন গিল ও সাই সুদর্শন। ১৬.৫ ওভারে ১৯২ রানে ফেরেন গিল। ৬০ বলে ১২৯ রান করে, ৭ চার ও ১০ ছয়ে সাজান ইনিংস।

১৯তম ওভারের শেষ বলে দলীয় ২১৪ রানে ফেরেন সাই সুদর্শন। ৩১ বলে ৪৩ রান করে। পরে হার্দিক পান্ডিয়া ও রশিদ খান মিলে শেষ করেন ইনিংস। গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৩৩ রান। হার্দিক অপরাজিত ছিলেন ১৩ বলে ২৮ রানে, রশিদ করেছেন ২ বলে ৫ রান।

মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নেন আকাশ মাধওয়াল ও পিয়ূষ চাওলা।

Tags: আইপিএল-২০২৩গিলগুজরাটমুম্বাইমোহিতরোহিতলিড স্পোর্টসহার্দিক
Previous Post

উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারাল বাংলাদেশ

Next Post

কেমন হল আবাহনী-মোহামেডানের ‘ফাইনাল মহড়া’

Next Post
ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হল আবাহনী-মোহামেডানের ‘ফাইনাল মহড়া’

যুক্তরাষ্ট্রের সরকারি ভাষণে প্রেসিডেন্টের মুখোমুখি প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা নীতির বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ‘সন্তুষ্ট’ যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT