চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সল্ট-মার্শের জোড়া ফিফটিও হার এড়াতে পারেনি দিল্লির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 পূর্বাহ্ন 30, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, ম্যাচের জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সানরাইজার্স হায়দরাবাদের দেয়া লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। তা অবশ্য সল্ট ও মিচেল মার্শের অনবদ্য ইনিংসে নির্ভর করে। তবে তাদের জোড়া ফিফটিও হার এড়াতে পারেনি দিল্লির। হায়দরাবাদের বিপক্ষে ৯ রানে হেরেছে ডেভিড ওয়ার্নারের দিল্লি।

দিল্লিতে টস জিতে আগে ব্যাট করে হায়দরাবাদ। অভিষেক শর্মা ও হেনরিক ক্লাসেনের জোড়া ফিফটির সুবাধে ৬ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ পায় এইডেন মার্করামের দল। জবাবে ব্যাটে নেমে লড়াই করেও হার মানতে হয় স্বাগতিকদের। নির্ধারিত ওভার শেষে ডেভিড ওয়ার্নাররা সংগ্রহ করে ৬ উইকেটে ১৮৮ রান। দিল্লিকে হারিয়ে ৮ ম্যাচে তিন জয়ে আটে আসল হায়দরাবাদ। অন্যদিকে ৮ ম্যাচে ৬ হারে দশে ক্যাপিটালস।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সদের। ২.৩ ওভারে দলীয় ২১ রানে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। ৬ বলে পাঁচ রান করেন তিনি। আগারওয়াল ফেরার পর এক প্রান্ত আগলে রাখেন অভিষেক শর্মা। অন্য প্রান্তে ধারাবাহিকভাবে ফেরেন তিন ব্যাটার। ৪৪ রানে ফেরেন রাহুল ত্রিপাঠি (৬ বলে ১০), ৮৩ রানে এইডেন মার্করাম (১৩ বলে ৮) ও হ্যারি ব্রুক (০)। ১১.৩ ওভারে ১০৯ রানে অক্ষর প্যাটেলের শিকার হন অভিষেক শর্মা। ৩৬ বলে ৬৭ রান করেন হায়দরাবাদ ওপেনার।

৬ষ্ঠ উইকেট জুটিতে হাল ধরেন হেনরিক ক্লাসেন ও আব্দুল সামাদ। ১৬২ রানে ফেরেন সামাদ। ২১ বলে ২৮ রান করেন তিনি। এরপর আকিল হোসেনকে নিয়ে নির্ধারিত ওভার শেষে হায়দরাবাদের সংগ্রহ ৬ উইকেটে ১৯৭ রানে পৌঁছান ক্লাসেন। ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন ক্লাসেন। আকিল করেছেন ১০ বলে ১৬ রান।

দিল্লির হয়ে চারটি উইকেট নিয়েছেন মিচেল মার্শ। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও ইশান্ত শর্মা।

জবাবে ব্যাটে শুরুতেই উইকেট হারায় দিল্লি। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন ওয়ার্নার। উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি পিল সল্ট ও মিচেল মার্শ। দ্বিতীয় উইকেট জুটিতে ১১২ রান সংগ্রহ করেন দুই ব্যাটার। ১১.২ ওভারে ফেরেন সল্ট। ৩৫ বলে ৫৯ রান করেন তিনি। পরের ওভারেই ফেরেন মনিষ পান্ডে। ব্যাট হ্যাতে অনুজ্জ্বল ছিলেন তিনি।

১৩.২ ওভারে দলীয় ১২৫ রানে আউট হন মিচেল মার্শ। ৩৯ বলে ৬৩ রান করেন এই অলরাউন্ডার। ১৪০ ও ১৪৮ রানে আরও দুই উইকেট হারায় দিল্লি। উল্লেখযোগ্য রান করতে পারেননি তাদের কেউই। এরপর রিপল প্যাটেলকে নিয়ে দিল্লিকে ১৮৮ রানে পৌঁছান অক্ষর প্যাটেল। ১৪ বলে ২৯ রানে অক্ষর, ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন রিপল।

হায়দরাবাদের হয়ে দুটি উইকেট নেন মায়াঙ্ক মার্কান্দে। একটি করে নিয়েছেন ভুবেনশ্বর কুমার, আকিল হোসেন, নাতারাজান ও অভিষেক শর্মা।

Tags: অভিষেকআইপিএল-২০২৩দিল্লিমার্শলিড স্পোর্টসসল্টহায়দরাবাদ
Previous Post

নারী ইউএনও ‘গার্ড অব অনার’ দিতে গেলে কাদের সিদ্দিকীর আপত্তি

Next Post

‘লিডার’ দেখে ‘স্মৃতিকাতর’ হওয়ার কারণ জানালেন দীঘি

Next Post
একজন নারী সিনেমা হলের সামনে উল্লাসে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'লিডার' দেখে 'স্মৃতিকাতর' হওয়ার কারণ জানালেন দীঘি

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT