চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বলে তিন রানের হিসাব মিলিয়ে জিতল পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 30, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricketer celebrating a victory with bat raised in the air during match. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই সুপার কিংসকে হারাতে শেষ ওভারে পাঞ্জাব কিংসের প্রয়োজন ছিল ৯ রান। সমীকরণ সহজ হলেও ম্যাচ গড়িয়েছিল শেষ বলের রোমাঞ্চে। সেখানেই অভিজ্ঞতাকে কাজে লাগালেন সিকান্দার রাজা। শেষ বলে তিন রানের হিসাব মিলিয়ে ৪ উইকেট হাতে রেখে জেতালেন পাঞ্জাব সুপার কিংসকে।

শেষ বলে পাঞ্জাবের দরকার ছিল ৩ রান। ২ রান হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। এমন সমীকরণে কিংস অলরাউন্ডার রাজার বিপক্ষে বল করেছিলেন মাথেশা পাথিরানা। অফস্টাম্পের বাইরে শর্ট লেন্থে বল স্কয়ার লেগে পুল করেন রাজা। বাউন্ডারি লাইনের কিছুটা আগে থেকে বল ফিরিয়ে দেন চেন্নাই ফিল্ডাররা। ততক্ষণে তিনবার প্রান্ত বদল করে জয় নিশ্চিত করেন সিকান্দার রাজা ও শাহরুখ খান।

টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্বাগতিক চেন্নাই। ডেবন কনওয়ের ৯২ রানে অপরাজিত ইনিংসের সুবাধে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০০ রানের সংগ্রহ পায় ধোনির দল। জবাবে ব্যাটে নেমে ৪ উইকেট হাতে জয় নিশ্চিত করে পাঞ্জাব। এ নিয়ে ৯ ম্যাচে ৫ জয়ে টেবিলের পাঁচে পাঞ্জাব। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে চারে চেন্নাই।

ঘরের মাঠে দুর্দান্ত শুরু পায় চেন্নাই। উদ্বোধনী জুটিতে ৮৬ রান সংগ্রহ করেন ঋতুরাজ গাইকওয়াদ ও ডেভন কনওয়ে। ৯.৪ ফেরেন ঋতুরাজ। ৩১ বলে ৩৭ রান করেন তিনি। ১৩.৬ ওভারে দলীয় ১৩০ রানে আউট হন শিবাম ডুবে। ১৭ বলে ২৮ রান করেন ডুবে।

কনওয়ে এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে মঈন আলী (৬ বলে ১০ রান) ও জাদেজার (১০ বলে ১২ রান) উইকেট হারায় চেন্নাই। এরপর ধোনিকে নিয়ে ইনিংস শেষ করেন কনওয়ে। সুপার কিংসদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০০ রান। কনওয়ে অপরাজিত ছিলেন ৫২ বলে ৯২ রান করে, ধোনি ৪ বলে ১৩ রানে।

স্বাগতিকদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আর্শদ্বীপ সিং, স্যাম কারেন, রাহুল চাহার ও সিকান্দার রাজা।

জবাবে ব্যাটে শুরুটা খারাপ হয়নি অতিথি দলের। প্রথম উইকেট জুটিতে আসে ৫০ রান। ৪.২ ওভারে ফেরেন শিখর ধাওয়ান। ১৫ বলে ২৮ রান করেন পাঞ্জাব ওপেনার। ৮১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব। ২৪ বলে ৪২ রান করে জাদেজার শিকার হন সিমরন সিং।

১০.২ ওভারে ৯৪ রানে পতন হয় তৃতীয় উইকেটের। এবার জাদেজার শিকার হন অর্থব তাইদে। ১৭ বলে ১৩ রান করেন তিনি। ১৫.৫ ওভারে দলীয় ১৫১ রানে ফেরেন লিয়াম লিভিংস্টোন। ২৪ বলে ২১ রান করেন তিনি।

দলীয় ১৭০ রানে ফেরেন স্যাম কারেন। ২০ বলে ২৯ রান করেন তিনি। জয়ের সম্ভাবনা জাগিয়ে ১৮.৪ ওভারে ১৮৬ রানে আউট হন জিতেশ শর্মা। ১০ বলে ২১ রান করেন তিনি। এরপর শাহরুখ খানকে সঙ্গী করে শেষ বলে জয় নিশ্চিত করেন সিকান্দার রাজা। ৭ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ে অলরাউন্ডার। শহরুখ অপরাজিত ছিলেন ৩ বলে ২ রান করে।

চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তুষার দেশপান্ডে। জাদেজা নেন দুটি উইকেট, মাথেশা পাথিরানা নেন একটি উইকেট।

Tags: আইপিএল-২০২৩কনওয়েচেন্নাইপাঞ্জাবরাজালিড স্পোর্টস
Previous Post

এফডিসিতে কক্ষ বরাদ্দসহ বেশকিছু দাবি বাচসাসের, তথ্যমন্ত্রীর আশ্বাস

Next Post

সৌদি আরব হয়ে সুদানে অবস্থানরত ৭০০ বাংলাদেশী ফিরবে দেশে

Next Post
বাংলাদেশের অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব হয়ে সুদানে অবস্থানরত ৭০০ বাংলাদেশী ফিরবে দেশে

বিজয় কনসার্টে বক্তা বা শিল্পীর বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার বিরোধিতাকারী আওয়ামী লীগের কর্মী হতে পারে না: এস এম কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT