চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহানে ঝড়ে সহজেই জিতল চেন্নাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 পূর্বাহ্ন 09, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজয় দিয়েই আইপিএলের এবারের আসর শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তবে টানা দুই ম্যাচ জিতে শিরোপার দাবি দলটি পাকাপোক্ত করছে। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে জিতে মাঠ ছেড়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

শনিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাই ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৫৭ রান। জবাবে চেন্নাই ১১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

মুম্বাইয়ের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। গড়তে পারেননি বড় জুটিও। ওপেনার রোহিত শর্মা ১৩ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ২১ রান। আরেক ওপেনার ঈশান কিষাণ ২১ বলে ৫ চারে ৩২ রান করেন। পাঁচে নামা তিলক ভার্মা ২২ ও সাত নম্বরে ক্রিজে আসা টিম ডেভিড করেন ২২ বলে ৩২ রান।

রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের পক্ষে ২০ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া মিচেল স্যান্টনার ও তুষার দেশপাণ্ডে দুটি এবং সিসান্দা মাগালা পান একটি উইকেট।

দলীয় রানের খাতা খোলার আগেই জেসন বেহরেনডর্ফের বলে বোল্ড হন চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ৮২ রানের জুটি গড়েন আজিঙ্কা রাহানে। বাইশ গজে ঝড় তোলা রাহানে সাজঘরে ফেরার আগে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ২২৫.৯২ স্ট্রাইকরেটে ৬১ রানের ইনিংস খেলেন।

তৃতীয় উইকেটে শিভম দুবেকে নিয়ে ৪৩ রান যোগ করেন ঋতুরাজ। ২৮ রান করে দুবে ফিরলে জুটি ভাঙে। এরপর ২০ রানে অপরাজিত থাকা আম্বাতি রাইডুকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ৪০ রান করা ঋতুরাজ।

মুম্বাইয়ের পক্ষে বেহরেনডর্ফ, পীযুষ চাওলা ও কুমার কার্তিকেয়া একটি করে উইকেট পান।

Tags: আইপিএল-২০২৩চেন্নাইমুম্বাইলিড স্পোর্টস
Previous Post

ডিপিএলে মিরাজকে জরিমানা

Next Post

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

Next Post
নৌকাডুবির ঘটনায় তিউনিসিয়া উপকূলে নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

কুয়েতের আইডি কার্ডের ছবি সহ কফিনবক্সে দেশে ফিরবে কুয়েত প্রবাসী মেজবাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কফিনবক্সে দেশে ফিরবে কুয়েত প্রবাসী মেজবাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT