চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে আইফোন ১৬: নতুন কী সুবিধা, দাম কতো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 27, আগস্ট 2024
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোন ১৬ এর ডিজাইন ও ক্যামেরা সিস্টেম. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল প্রেমীদের জন্য সুখবর! ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে অ্যাপল সংস্থার আইফোন ১৬ সিরিজ। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। এগুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।

প্রত্যেক সিরিজের মতো ৪টি মডেল থাকলেও, এতে রয়েছে বেশ কিছু চমক। প্রতিবারের থেকে এইবারের মডেলে এসেছে নানা পরিবর্তন।

জানা যায়, এবারের প্রো মডেলের ডিসপ্লের আকার বেড়ে হচ্ছে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি। তবে ডিসপ্লের আকার বাড়লেও ফোনের আকার কিন্তু বাড়বে না। আসলে ডিসপ্লের বেজেল আরও পাতলা করা হয়েছে নতুন এই সিরিজ। আর নন প্রো মডেল ১৬, ১৬ প্লাসের ক্ষেত্রে আকার বা বেজেলে কোনও পরিবর্তন হয়নি। নন প্রো মডেল দুটিতে ডিসপ্লের রিফ্রেশ রেট থাকতে পারে ৬০ হার্ৎজ।

তবে এবারে ক্যামেরার লেন্সে আবার পরিবর্তন এসেছে। নতুন সিরিজের ক্যামেরা সজ্জায় অ্যাপেল ফিরিয়ে আনতে চলেছে পাঁচ বছর আগের আইফোনের ক্যামেরার ধাঁচ। অর্থাৎ লেন্স দুটো থাকবে লম্বালম্বিভাবে। যে লেন্সের একটা ৪৮ মেগাপিক্সেলের মেন সেন্সর অন্যটা ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স।

আইফোন ১৬ এর চারটি রঙিন মডেল দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১৬ প্রো আর প্রো ম্যাক্সে গত বারের মতোই তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর একটা ৫ এক্স অপটিকাল জুম লেন্স থাকবে।

তবে সবচেয়ে আনন্দের খবর হলো চারটি মডেলেই ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।

নতুন সিরিজ আসবে আর প্রসেসর আপডেট হবে না, তা তো হতে পারে না। প্রতি বারের মতোই এবারও আপগ্রেড হচ্ছে প্রসেসর। আইফোন ১৬ আর ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ-১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ-১৮ প্রো৷

সঙ্গে থাকছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা। চারটি মোবাইলেই থাকবে অ্যাপেল ইন্টালিজেন্স। তবে সবচেয়ে বড় যে চমক এই নতুন সিরিজে থাকতে চলেছে- আইফন ১৬ সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম। অর্থাৎ ফনের লক না খুলেও কেবল এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে।

নতুন ফোনগুলোর দাম বিষয়ে কোনো অফিশিয়াল তথ্য পাওয়া না গেলেও প্রযুক্তি বিষয়ক সাইট ‘অ্যাপল হাব’ তথ্যমতে, মডেলভেদে নতুন ফোনগুলোর দাম ৭৯৯ ডলার থেকে শুরু করে ১০০০ ডলারের মধ্যে হবার সম্ভাবনা রয়েছে।

Tags: আইফোন-১৬
Previous Post

গানের আয় যাবে বন্যার্তদের সহায়তায়

Next Post

দেশের ২৪ জেলায় নতুন পুলিশ সুপার

Next Post
বাংলাদেশ পুলিশ এর লোগো, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ২৪ জেলায় নতুন পুলিশ সুপার

চীনের সামরিক বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সামরিক বিমানের জাপানের আকাশসীমা লঙ্ঘন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT