চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটি প্রেসক্লাবে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য জেলা রাঙ্গামাটি প্রেসক্লাবে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার সারাদেশে কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণমূলক সফরটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সনদ ও পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পদক বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার), এছাড়া উপস্থিত ছিলেন অগ্রযাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিশেষ এ প্রশিক্ষণমূলক সফরে অংশগ্রহণ করেন অগ্রযাত্রার ২৮ জন ও দৈনিক সোনালি খবর, সিলেট তথ্যানুসন্ধান, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার ৫ জন সাংবাদিক।

অনুষ্ঠানে বার্ষিক কর্মমূল্যায়নের ভিত্তিতে সেরা অনুসন্ধানী সাংবাদিক পদক দেওয়া হয় অগ্রযাত্রার সুনামগঞ্জ জেলা ব্যুরো প্রধান খালেদ মিয়াকে, সেরা উদীয়মান সাংবাদিক হিসেবে পদক দেওয়া হয় রাজশাহী ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমানকে, বার্তা বিভাগীয় সেরা পদক দেওয়া হয় অগ্রযাত্রার সহকারী বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীকে, সেরা প্রতিবেদন পদক দেওয়া হয় রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেনকে, সেরা প্রশিক্ষণার্থী পদক দেয়া হয় নাঈম উদ্দিনকে, এছাড়া সেরা সক্রিয় সাংবাদিক পদক তুলে দেয়া হয় অগ্রযাত্রার চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট এনামুল হক রাশেদীকে।

সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) বলেন, ‘সাংবাদিক ও পুলিশ অপরাধ দমনে একে অপরের পরিপূরক। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে গণমাধ্যমের ভূমিকা ব্যাপক, তাই গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। অগ্রযাত্রা’র এ ধরণের আয়োজনকে আমি সাধুবাদ জানাই।’

অনুষ্ঠানে আরও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব, সঞ্চালনা করেন অগ্রযাত্রার সহকারী বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী।

এর আগে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিশেষ এ প্রশিক্ষণমূলক সফরের অংশ হিসেবে কয়েকটি সেশনে রাঙ্গামাটি প্রেসক্লাবের ইনডোরে ও রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পটে আউটডোরে অনুসন্ধানমূলক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফিল্ড নেটওয়ার্কিং, সোর্স মেকিং, মাল্টিমিডিয়া রিপোর্টিং, সেফটি অন জার্নালিজম, ও পাবলিক এঙ্গেজমেন্ট বিষয় ছিল উল্লেখযোগ্য।

এছাড়া প্রশিক্ষণার্থীদের নিয়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয় এ নিয়ে প্রশিক্ষনার্থীরা নির্ধারিত বিষয়ের ওপর ভিডিও এসাইনমেন্টও জমা দেন। এভাবেই বিভিন্ন প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অগ্রযাত্রা’র ৩ দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণমূলক সফর।

Previous Post

দ্বিতীয় দিনেও উন্নতি নেই রণবীরের ছবির!

Next Post

বর্ণিল আয়োজন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে ‘বড়দিন’ উদযাপন

Next Post
বড়দিনের ধর্মীয় আচার-অনুষ্ঠানে সুন্দর মূর্তি ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণিল আয়োজন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে ‘বড়দিন’ উদযাপন

রংপুর সিটি নির্বাচনে প্রার্থীদের ভোটের হিসাব কষছেন প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের হিসাব কষছেন প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT