চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
1:37 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে বিভিন্ন মানুষজনের সমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি জেলায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরল্লাহ নূরীর নেতৃত্বে ৭ সদস্যের কমিটির সদস্যরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নূরল্লাহ নূরী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে অনাকাঙ্খিত সহিংসতার ঘটনা তদন্তে গঠিত তদন্ত টিম আজ রাঙ্গামাটিতে এসে তদন্ত কাজ শুরু করেছি। তদন্ত টিম সহিংসতা ঘটনার মূল কারণ কী ছিল, সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নসহ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সরকারের কাছে আগামী ১৪ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এ সময় তদন্ত কমিটির সদস্য রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মো. শাহনেওযাজ রাজু, সহকারী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্রসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে সরেজমিন পরিদর্শন ও তদন্তপূর্বক চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার।

উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার কারণ উদঘাটনে গত বৃস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরল্লাহ নূরীকে আহবায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Previous Post

এবার ছয় মাস মানে ছয় মাস: হাইকোর্ট

Next Post

ফার্স্ট সিকিউরিটি ব্যাংককে ১০০ কোটি টাকা দেবে সিটি ব্যাংক

Next Post
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংককে ১০০ কোটি টাকা দেবে সিটি ব্যাংক

সাগর-রুনি হত্যা মামলার তদন্তের জন্য ছবি প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত র‍্যাব থেকে সরিয়ে টাস্কফোর্সকে দিলেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT