চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খতনা করতে গিয়ে মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সম্প্রতি খতনা করতে গিয়ে মৃত্যুসহ অপারেশন ও মেডিকেল প্রসিডিউরের সময় তিনজনের মৃত্যুর ঘটনায়  তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার ২৫ ফেব্রুয়ারি এসব ঘটনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দোষী প্রমাণিত হলে স্বাস্থ্যকেন্দ্রটির বিরুদ্ধে শুধু কঠোর ব্যবস্থা নেয়াই হবে না, ঘটনায় দায়িত্বে অবহেলাকারী দোষীদেরও কঠোর শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। যাতে পরবর্তীতে আর কোনো প্রতিষ্ঠান এরকম গুরু দায়িত্বে অবহেলা করতে সাহস না পায়।

বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলমান অভিযানের বিষয়ে মন্ত্রী বলেন, এই অভিযান কেবলমাত্র বেসরকারি হাসপাতালের বিপক্ষে নয়, তবে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে হাসপাতালকে চলতে দেওয়া হবে না।

উল্লেখ্য, সম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে প্রথম রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বছরের এক শিশুর খৎনা করাতে গিয়ে মৃত্যু হয়। খৎনা করার জন্য অ্যানেসথেসিয়া প্রয়োগ করার পর আর শিশুটির জ্ঞান ফেরেনি। এই ঘটনার রেশ কাটার আগেই ল্যাব এইড হাসপাতালে অ্যানেসথেসিয়া দিয়ে এনডোস্কপি করতে গিয়ে একজন প্রাপ্তবয়স্ক রোগীর মৃত্যু হয়।

সর্বশেষ গত মঙ্গলবার মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেসথেসিয়া দিয়ে খৎনা করতে গিয়ে ১০ বছরের আরেক শিশু মারা যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যার যে যোগ্যতা সে সেটাই করবে। বেসরকারি হাসপাতালের বিপক্ষে নই, তবে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে চলতে দেয়া হবে না। অভিযান চলবে।

Tags: স্বাস্থ্য মন্ত্রণালয়স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন
Previous Post

কিউইদের হোয়াইটওয়াশে বিশ্বকাপ প্রস্তুতি শেষ অস্ট্রেলিয়ার

Next Post

খাড়িয়া ভাষায় কথা বলে মাত্র দুই বোন

Next Post
দুই বোন খাড়িয়া ভাষায় কথা বলে, ছবি দুটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খাড়িয়া ভাষায় কথা বলে মাত্র দুই বোন

ইয়েমেনে সংঘর্ষের সময় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT