চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 20, আগস্ট 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। 

আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। সদস্য করা হয়েছে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক আইসিটি শাখার পরিচালক মো. মতিউর রহমানকে।

বুধবার ২০ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক, প্রিন্ট ও স্যোসাল মিডিয়া-তে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান কর্মকর্তা জনাব এএফএম শাহীনুল ইসলাম সম্পর্কে প্রকাশিত আপত্তিকর সংবাদ/তথ্যের (স্থির/ভিডিও চিত্র) বিষয়ে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো।

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। তবে এই নির্দেশনার পরও শাহীনুল ইসলাম আজ যথারীতি অফিস করেছেন।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান, বিএফআইইউ প্রধানকে সরকার নিয়োগ দেয়। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ারও একমাত্র সরকারের, এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের।

কর্মকর্তারা আরও জানান, যে আইনে বিএফআইইউ প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই আইনে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কোনো বিধান নেই। সরকার চাইলে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), বরখাস্ত বা চাকরিচ্যুত করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বা গভর্নর সরাসরি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক শুধু সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারে এবং সেই সুপারিশের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে।

Tags: তদন্ত কমিটিবিএফআইইউশাস্তিমূলক ব্যবস্থা
Previous Post

লাইসেন্স ছাড়া খাদ্য মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্য উপদেষ্টা

Next Post

সিইসি’র সাথে বৈঠকে এবি পার্টি: নির্বাচনী আচরণবিধিসহ ৯ দাবি পেশ

Next Post
সিইসি’র সাথে বৈঠকে এবি পার্টির প্রতিনিধিরা, বাংলাদেশের নির্বাচন বিষয়ক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি’র সাথে বৈঠকে এবি পার্টি: নির্বাচনী আচরণবিধিসহ ৯ দাবি পেশ

বাংলাদেশের প্রথম কসমেটিকা প্রদর্শনীতে সাজগোজের স্টল ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম কসমেটিকা প্রদর্শনীতে সাজগোজের বিশেষ আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT