চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাগরিকদের সাথে বাজেট-প্রণয়নকারিদের সংযোগ বৃদ্ধিতে ডিজিটাল প্ল্যাটফর্ম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 29, মে 2022
in অর্থনীতি
A A
বাংলাদেশে ক্লিনিক সিলগালা, কাগজপত্র না থাকায়, স্বাস্থ্য অধিদপ্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নাগরিকদের সাথে বাজেট-প্রণয়নকারিদের সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে ডিজিটাল প্ল্যাটফর্ম।

রোববার ভার্চ্যুয়ালি  উন্নয়ন সমন্বয়ের ডিজিটাল বাজেট হেল্পডেস্ক-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বাজেট বরাদ্দ কতোটা সঙ্গতিপূর্ণ হচ্ছে সে বিষয়ে আইন-প্রণেতাদের মধ্যে আগ্রহ রয়েছে। ডিজিটাল বাজেট হেল্পডেস্কের সঙ্গে সংশ্লিষ্টরা এ বিষয়ক তথ্য ও গবেষণা অনলাইনে দিতে সমর্থ হলে তা সংসদ সদস্যদের কাজে আসবে।

তিনি বলেন, বাজেট যেহেতু জনগণের জন্যই সুতরাং বাজেট প্রক্রিয়ার সাথে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে।

স্বাগত বক্তব্যে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটটি একটি বিশেষ পরিস্থিতিতে প্রস্তাবিত হতে যাচ্ছে। কারণ, এক দিকে করোনা-পরবর্তি পুনরুত্থান প্রক্রিয়া অর্থায়নের চাহিদা এবং অন্য দিকে ভূরাজনৈতিক অস্থিরতার ফলে সৃষ্ট সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিছুটা সঙ্কোচনমুখী আর্থিক নীতি প্রণয়নের চাপ- এই দুয়ের মধ্যে একটি ভারসাম্য কিভাবে করা যায় সেই নির্দেশনাই সবাই আশা করছেন জাতীয় বাজেট থেকে। এই প্রেক্ষাপটে এই বাজেটকে ঘিরে জনমনে বাড়তি আগ্রহ থাকবে, আর সেই চাহিদা পূরণে এই ডিজিটাল বাজেট হেল্পডেস্ক বিশেষ সহায়ক হবে।

উল্লেখ্য, উন্নয়ন সমন্বয় বিগত এক দশকের বেশি সময় ধরে সংসদ সদস্যদের বাজেট অধিবেশন চলাকালে সংসদ ভবনের ভেতরে বাজেট ইনফরমেশন হেল্পডেস্ক থেকে বাজেট বিষয়ক তথ্য ও গবেষণা সহায়তা দিয়ে আসছে।

এ বছর নতুন সংযোজন হিসবে ডিজিটাল বাজেট হেল্পডেস্ক কার্যক্রম শুরু করা হয়েছে, যেখানে সংসদ সদস্যদের পাশাপাশি অন্য অংশীজনদেরও একই ধরনের সেবা দেয়ার উদ্যোগ গৃহীত হয়েছে।

এই ডিজিটাল হেল্পডেস্কের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রকল্প পরিচালক জাহিদ রহমান এবং সমাপনি বক্তব্য রাখেন সংস্থার এমেরিটাস ফেলো সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলী।

Tags: উন্নয়ন সমন্বয়ড. আতিউর রহমানহাসানুল হক ইনু
Previous Post

পদ্মা সেতু হওয়ায় বিএনপির মুখে চুনকালি: তথ্যমন্ত্রী

Next Post

শাকিব ভাই হাল ছাড়েনি, আমিও ছাড়বো না: ইমন

Next Post
শাকিব ভাই হাল ছাড়েননি, আমিও ছাড়বো না: ইমন ও তার সহকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব ভাই হাল ছাড়েনি, আমিও ছাড়বো না: ইমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থী পলাশের স্মরণে দোয়া মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থী পলাশের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT