চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরী-মাহিরা সংসার সামলাচ্ছেন, আমি এখনও কাজ করছি: আঁচল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2023
in অন্যান্য, বিনোদন
A A
প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল নারী ছবি, ফুলের বাগানে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভুল’ ও ‘বেইলি রোড’ দুটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে খুলনার ডুমুরিয়ার মেয়ে আঁচলের। পরে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে প্রথম ‘জটিল প্রেম’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন আঁচল। শাহীন সুমনের পরিচালনায় ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়, ২০১৩ সালে আলোচনা আসেন আঁচল।

এরপর বাপ্পী-আঁচল জুটি বেঁধে প্রেম প্রেম পাগলামি, গুণ্ডা দ্য টেরোরিস্ট, সুলতানা বিবিয়ানা, দাগ হৃদয়েসহ মোট আটটি ছবিতে অভিনয় করেছেন।

অধিকাংশ ছবিতে তারা একসঙ্গে নজর কেড়েছেন। এ জুটির রোমান্স ও ড্রামা দর্শকদের আস্থা অর্জন করে, তারা জুটি হিসেবে অনেকটা প্রতিষ্ঠিত!

তবে বছর চারেক আগে থেকে বাপ্পী-আঁচল আর একসঙ্গে কাজ করেন না। দুজনেই আলাদাভাবে অন্যদের সঙ্গে সিনেমা করছেন। বাপ্পী একের পর এক অপু বিশ্বাস, অধরা খান, জাহারা মিতুর সঙ্গে কাজ করলেও আঁচল লাইম লাইট থেকে অনেকটা ছিটকে পড়েন; ঢাকা ছেড়ে একবার গ্রামে ফিরেছিলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, আঁচলের ক্যারিয়ার যতটা উজ্জ্বলভাবে শুরু হয়েছিল পরে তিনি সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। তাকে নিয়ে আগের মতো আর আলোচনা নেই! শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে এই প্রশ্ন করা হয় নায়িকা আঁচলকে।

চ্যানেল আই অনলাইনকে আঁচল বলেন, ১৩ বছর হলো আমি ফিল্মে কাজ করছি। সবার সময় শুরু হয়, শেষ হয়। এটাই জগতের নিয়ম। আমার সময়ের পরীমনি, মাহিরা সংসার সামলাচ্ছেন,  কিন্তু আমি এখনও কাজ করে যাচ্ছি। এটা কম কি? নতুনদের মধ্যে দীঘি, পূজারা কাজ শুরু করেছে। তারা ভালো করছে। নতুনদের নতুন দিন আসবে। এটা নিয়ে আসলে তেমন ভাবে আমি চিন্তা করি না। যতগুলো সিনেমা করেছি এটা আমার ভাগ্য। মনে হয়না পলিটিক্সের শিকার হয়েছি। কারণ, যেটা আমি পাইনি, সেটা আসলে কখনও আমার ছিল না।”

আঁচলের ক্যারিয়ারে উল্লেখযোগ্য সিনেমাগুলো সব বাপ্পীর সঙ্গে। দর্শকদের জানার আগ্রহ কেন ভেঙেছে বাপ্পী-আঁচল জুটি? আঁচল বলেন, বাপ্পীর সঙ্গে আমার ক্যামিস্ট্রি ভালো ছিল। এখনও দর্শকরা আমাকে বলে বাপ্পীর সঙ্গে কেন কাজ করছি না। সত্যি বলছি, বাপ্পীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নেই। ওর খবর জানি না। পরিচালক প্রযোজকদের কাছে বাপ্পী ও আমাকে নিয়ে সিনেমা করার সুপারিশ করলে সবাই এক কথায় না করে দেয়।

আঁচল জানান, মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কিছু ছবি। এর মধ্যে আছে চিৎকার, কর্পোরেট, জমজ ভূতের গল্প, আয়না, কাজের ছেলে, এক পশলা বৃষ্টি।

Tags: আঁচলপরীমনিবাপ্পী চৌধুরীমাহিয়া মাহিলিড বিনোদন
Previous Post

‘আমরা একসাথে কফি খাই কিনা, তা ম্যাটার করে না’

Next Post

শফি-চন্দনার কণ্ঠে বয়াতির ‘নয়া মানুষ’ ছবির টাইটেল গান

Next Post
শফি ও চন্দনা, বয়াতির 'নয়া মানুষ’ গানের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শফি-চন্দনার কণ্ঠে বয়াতির 'নয়া মানুষ’ ছবির টাইটেল গান

টুইটার লোগো ও ব্যক্তির মুখের ছবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

অষ্টম দফা কর্মী ছাঁটাই করেছে টুইটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT