চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
11:29 অপরাহ্ন 08, জুন 2026
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের একজন নারী, হলুদ হিজাব পরা, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার দুই প্রধান সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ৮ জুন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক (তদন্ত) মো. তরীকুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জাহিদুজ্জামান এবং সাবেক সেনাসদস্য মো. শাহিন আলম বর্তমানে পলাতক। শাহিন আলম কুয়েতে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে, অন্যদিকে জাহিদুজ্জামানের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

মামলার তদন্তে সম্প্রতি নতুন গতি আসে। গ্রেপ্তার হওয়া সাবেক ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানানো হয়। তদন্তে ঘটনাস্থলে জাহিদুজ্জামান ও শাহিন আলমের উপস্থিতি এবং হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, তনু হত্যার ঘটনায় জব্দ করা আলামত পুন:পরীক্ষায় নতুন এক অজ্ঞাত ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়েছে। এর আগে তনুর ওড়না, সালোয়ার ও অন্তর্বাসে তিন ভিন্ন ব্যক্তির ডিএনএ পাওয়া গিয়েছিল। নতুন এই ডিএনএ প্রোফাইল যুক্ত হওয়ায় মামলায় সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, তনুর ব্যবহৃত বিভিন্ন আলামতে তিনজন ভিন্ন পুরুষের ডিএনএ এবং একটি কাপড়ে পাওয়া রক্তে আরও একজন অজ্ঞাত ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে, যার সঙ্গে অন্যদের ডিএনএর মিল নেই।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম জানিয়েছেন, নতুন ডিএনএ প্রোফাইল পাওয়ার ফলে তদন্তে নতুন দিক উন্মোচিত হয়েছে। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি ঝোপ থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ এক দশকেও আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় মামলাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।

Tags: ইন্টারপোলপিবিআইমামলামামলার তদন্তরেড নোটিশসোহাগী জাহান তনুহত্যা
Previous Post

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

Next Post

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

Next Post
Children as the peacemakers 2026 logo for International Children's Conference for Peace. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

অন্ধকারে নারী মুখের ছবি, আলো ও ছায়ার খেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT