চিকিৎসকদের প্রশিক্ষণ ছাড়াও উন্নত বিশ্বের প্রযুক্তিজ্ঞান নির্ভর চিকিৎসায় তথ্য-জ্ঞান আদান প্রদানের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া-পিএইচএ গ্লোবাল সামিট। বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের এই সংগঠনটি প্রত্যন্ত এলাকার চিকিৎসকদের ট্রেনিং সহায়তার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা এগিয়ে নিচ্ছে। এমন উদ্যোগকে প্রশংসনীয় বলছেন স্বাস্থ্যমন্ত্রী।







