চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:47 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in প্রবাস সংবাদ
A A
জাপানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে প্রদর্শনী ও স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার হ্যালিফ্যাক্সে ‘বাংলাদেশী এ্সোসিয়েশান অব নোভা স্কসিয়া’ (বিডিক্যান্স) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরিতে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এসময় অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ভাষা আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী, অস্থায়ী শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের এবং বড়দের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই ভাষা মেলা আয়োজিত হয়। বিভিন্ন ভাষাভাষীদের স্টল ঘুরে উপস্থিত সবাই বিভিন্ন ভাষার সাথে পরিচিত হয়। তাদের ভাষার ইতিহাস সম্পর্কে জানে। তাদের ঐতিহ্য সম্পর্কে অবগত হয়। সবচেয়ে গৌরবময় ছিল বাংলা ভাষার স্টল। এখানে বিভিন্ন দেশের মানুষ উপস্থিত ছিলেন। বাংলা ভাষার ঐতিহ্য সম্পর্কে জেনে অনেক বিদেশী-বিদেশিনীরা হতবাক হয়ে পড়েন।

নোভা স্কসিয়ার লেফটেন্যান্ট গভর্নর ‘মান্যবর আর্থার জে. লেব্লাঙ্ক’ ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বলেন, বাঙালির রক্তস্নাত ভাষা আন্দোলনের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।

অনুষ্ঠানে মাহবুবুল আলম এর লেখা কবিতা  ‘আমি বিচার চাইতে এসেছি’ আবৃতি করেন মাহবুবুর রহমান। আবৃতির সময় উপস্থিত সবাই ভাষা শহীদদের আত্মত্যাগ উপলদ্ধি করে। অনুষ্ঠানে আবু জাফর ওবায়দুল্লাহ এর ‘কোন এক মাকে’ কবিতাটা আবৃতি করেন আবজাল হোসাইন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোরদের পরিবেশনায় সকলকেই অভিভুত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দীপন্বীতা দে, সৈকত ও নবনীতা, জুলেখা নুসরাত এবং  আরিয়ান।

এসময় বিডিক্যান্স এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে প্রামাণ্যচিত্র ‘স্পিকিং হোম’ দেখানো হয় অনুষ্ঠানে।

পৃথিবীর সকল জাতি ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন স্বরুপ মিকম্যাক অধিবাসীদের আবাস-স্বীকৃতি দেয়া হয় বিডিক্যান্স এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে। এরপর বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত সকলেই বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। কানাডার প্রধানমন্ত্রী ‘জাস্টিন ট্রুডো’ উক্ত অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বিডিক্যান্সকে ধন্যবাদ জানিয়ে একটি অভিনন্দন পত্র প্রেরণ করেন।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকানাডামাতৃভাষা দিবস
Previous Post

সেলফি তুলে গিনেস বুকে রেকর্ড গড়লেন অক্ষয়

Next Post

ন্যাটোর নয় দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বাইডেনের বৈঠক

Next Post
নেতৃত্বাধীন দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ন্যাটো বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাটোর নয় দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বাইডেনের বৈঠক

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার নারীর ছবি, জনপ্রিয় সেলিব্রিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রামে যে নারীর সবচেয়ে বেশি ফলোয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT