চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনিয়াতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2024
in প্রবাস সংবাদ
A A
কেনিয়ায় বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাংলাদেশ দূতাবাস যথাযথ সম্মানের সাথে ২১ ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে।

২১ ফেব্রুয়ারি সকালে দূতাবাস প্রাঙ্গনে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কেনিয়াতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সূচনা করেন।

এছাড়াও দূতাবাস প্রাঙ্গনে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ভাষায় বৈচিত্র্য, ভাষায় মর্যাদা’ এ প্রতিপাদ্য নিয়ে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের ভেতরকার নানা আঞ্চলিক, উপভাষা, নৃগোষ্ঠীর ভাষা বৈচিত্র্যকে উদযাপন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে কেনিয়ায় নিযুক্ত হাই কমিশনার তারেক মোহাম্মদ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় রক্তক্ষয়ী ইতিহাসের ঘটনা তুলে ধরেন এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি মাতৃভাষায় শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোকপাত করেন।

পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে নদীর বাঁক ধরে বয়ে চলা ভাষা বৈচিত্র্যকে কেন্দ্র করে গড়ে ওঠা সাংস্কৃতিক উপাদান মঞ্চস্থ করা হয়।

উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রবাসী জনগণ, হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা এবং বিভিন্ন স্থানীয় ইউনিভার্সিটি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Previous Post

রুটের সেঞ্চুরিতে প্রথম দিনে ৩০০ পেরিয়ে ইংল্যান্ড

Next Post

কক্সবাজার সৈকতে একদিনেই ভেসে এলো ২৪টি মৃত মা কচ্ছপ

Next Post
কক্সবাজার সৈকতে একদিনে ভেসে এলো ২৪টি মৃত মা কচ্ছপের মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে একদিনেই ভেসে এলো ২৪টি মৃত মা কচ্ছপ

জান্নাতুল বাকেয়া কেকা বইমেলায় ভাষা আন্দোলনের স্মৃতি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় জান্নাতুল বাকেয়া কেকার ‘ভাষা আন্দোলনের সাত দশক: জানা অজানা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT