চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 18, ডিসেম্বর 2024
in প্রবাস সংবাদ
A A
মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালিত হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর)  ‘প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে হাইকমিশনের হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন মিশনের রিসেপসনিষ্ট আইশাথ আসরাভী।

পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করেন যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান, কনস্যুলার সহকারী ময়নাল হোসেন ও বার্তাবাহক আবু রায়হান।

আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আল আমিন। তারা তাদের বক্তব্যে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য অনুরোধ জানান। এছাড়াও বক্তারা স্থানীয় আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে দিবস উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিও প্রদর্শন করা হয়।

এরপর দিবসটি উদযাপনের উদ্দেশে অতিথিবৃন্দসহ একটি কেক কাটা হয়। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার সকল প্রবাসীদের বর্ণিত দিবসে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tags: আন্তর্জাতিক অভিবাসী দিবসজাতীয় প্রবাসী দিবসমালদ্বীপ
Previous Post

ভোটের অধিকার নিশ্চিত করে সব অন্যায়ের জবাব দিতে হবে: তারেক রহমান

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Next Post
ভোট দিচ্ছেন একজন ব্যক্তি, নির্বাচন কেন্দ্রের অভ্যন্তরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পাকিস্তান ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহিন আফ্রিদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT