চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 18, মার্চ 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হ্যান্ডবল দলের খেলোয়াড়রা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার ইরাককেও হারিয়েছে স্বাগতিক দল। এতে গ্রুপ-‘এ’ এর চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রেখেছে তুহিন তরফদারের দল।

শনিবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুর্দান্ত খেলে প্রতিপক্ষ ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ৩টি লোনাও পায় স্বাগতিক লাল-সবুজের দল। ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক তুহিন তরফদার।

ইরাকের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল হাসান এবং রোমান হোসেন। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাথায় চোট পেয়েছিলেন তারা। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা খেলোয়াড় আরদুজ্জামান মুন্সী। ম্যাচের শুরুতে অবশ্য রেইড দিতে গিয়ে ধরা পড়েছিলেন আরদুজ্জামান। পরে দলের প্রয়োজনে বেশকটি মূল্যবান পয়েন্ট এনে দেন তিনি।

ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যেই ইরাকের বিপক্ষে ‌‌লোনা পায় বাংলাদেশ। এতে বাংলাদেশের স্কোরলাইন দাঁড়ায় ১০-১। একইভাবে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে সাজুরামের শিষ্যরা।

পরে মুন্সী ও মিজানুরের রেইড থেকে ঝটপট কিছু পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। ইরাকও চেষ্টা করে কিছু পয়েন্ট পায়। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও লোনা পায় তুহিন তরফদারের দল। ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে খুব বেশি ভালো খেলতে পারেনি বাংলাদেশ। মাত্র ২১ পয়েন্ট পায় তুহিন-মিজানুররা। ইরাক আদায় করে নেয় ২০ পয়েন্ট। তবে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারেনি।

টানা পাঁচ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইরাক।

Tags: ইরাকইংল্যান্ডকাবাডিবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশন
Previous Post

সুনির্দিষ্ট অভিযোগেই চিত্রনায়িকা মাহি গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সে মিরাজ ও ইবাদত

Next Post
মিরাজ ও ইবাদত বর্ষসেরা পারফরম্যান্সে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সে মিরাজ ও ইবাদত

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের ফোর্স কমান্ডার মনোনীত হলেন মেজর জেনারেল ফখরুল আহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT