নতুন প্রজন্মের বিকাশে আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছেÑ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনেভায় ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এর পূর্ণাঙ্গ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ পৃথিবীতে টিকে থাকতে নতুন প্রজন্মের দক্ষ হয়ে ওঠার বিকল্প নেই।







