চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 29, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
নৃত্যশিল্পীদের দল আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 আন্তর্জাতিক নৃত্য দিবস ছিল সোমবার। সারা বিশ্বে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব–আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। নৃত্য হলো মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকের মধ্যে, তার বোধ-উপলব্ধিকে সচেতন করতে। প্রকৃতি ও জীবনের সঙ্গে নৃত্যের রয়েছে এক নিবিড় সম্পর্ক।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতিবছর ২৯ এপ্রিল আধুনিক ব্যালে স্রষ্টা জিন-জর্জেস নভেরের জন্মদিনকে স্মরণ করে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। শুধু ব্যালে নয়, ট্যাপ ডান্স, বেলি ডান্স, ব্যালে ও জনপ্রিয় ভারতীয় ঘরানা যেমন কত্থক, ভরতনাট্যম ও কথাকলি নাচের মাধ্য়মে নৃত্যগুরু ও দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৮২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে।

 

নৃত্য মানে বিভিন্ন মানুষের কাছে ভিন্ন প্রকৃতির শিল্প। অনেকে মনে করেন এটি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মোক্ষম থেরাপি বা ব্যায়াম। আবার অনেকে এই উপায়কেই পেশা ও নেশা হিসেবে গ্রহণ করেন মনের আনন্দে। বিশ্বের সব নৃত্যশিল্পী নাচের মাধ্যমে নিজেকে উপভোগ করার রসদ খোঁজেন। নিজেকে খুঁজে পেতে নাচের মত শৈল্পিক দিকগুলো আঁকড়ে ধরে থাকতে ভালবাসেন। তবে, নাচ হল মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নৃত্য ও ভাষা একসূত্রে বাধা।

নিয়মিত নাচ স্মৃতিশক্তি বৃদ্ধি করতে ও জ্ঞানের দক্ষতা বাড়াতে সাহায্য করে। ওয়ার্কআউটের তুলনায় নাচ হার্টের স্বাস্থ্যের জন্য অনেক ভাল ভূমিকা পালন করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো অসুখও দূরে থাকে। অবসাদকে দূরে সরিয়ে মানসিক চাপ থেকেও মুক্ত করতে পারে নাচ। প্রতিদিন ১ ঘণ্টা করে নাচ করলে শরীর থাকে ফিট ও সুস্থ। শরীরের নমনীয় দিকগুলোকে উন্নত করতে সাহায্য করে বেশি। ওজন নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্য়ে অন্যতম হলো নাচ।

Previous Post

এসির ব্যবস্থা ছাড়া সব বিদ্যালয় ও মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

Next Post

শেখ জামাল হত্যাকাণ্ডে জিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত: শেখ পরশ

Next Post
শেখ জামাল হত্যাকাণ্ডে জিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ জামাল হত্যাকাণ্ডে জিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত: শেখ পরশ

নির্মাণাধীন ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT