চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 05, মার্চ 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ট্রাইব্যুনাল পরিদর্শন করছেন, সঙ্গে অন্য কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘রাইট টু ফ্রিডম’ এর দুই প্রতিনিধি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম ব্রায়ান্ট মাইলাম এর নেতৃত্বে বাংলাদেশের সাবেক মার্কিন কূটনীতিবিদ জন এফ ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করে তার সাথে সাক্ষাত করেন।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, তাদের সাথে আজ আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তারা এসময় জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিগত ১৫ বছরের সংঘটিত গুম, নির্যাতন, খুন ও হত্যার ব্যাপারে বিভিন্ন তথ্য ও বিচারের কার্যপ্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

চিফ প্রসিকিউটর বলেন, প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেয়ার সাথে সাথে বাংলাদেশে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু তাদের পক্ষে সম্ভব সহযোগিতা করতে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তারা চান বাংলাদেশের মানুষের ন্যায় প্রাপ্তি নিশ্চিত হোক। তারা মনে করেন, বাংলাদেশের সরকারের উচিত অপরাধের বিচার করে এ ধরনের কর্মকাণ্ড যখন যেন কখনো পুনরাবৃত্তি হতে না পারে তা কঠোরভাবে নিশ্চিত করা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেছেন, তারা মূলত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কেন এতো প্রয়োজন সেটি নিরূপণ করতে এবং গ্রাউন্ড রিয়্যালিটির বাইরে ছড়ানো ভুয়া খবর প্রতিরোধ করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকেন।এ বিষয় গুলো নিয়ে আমাদের সাথে তারা কাজ করবেন।

চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং বিগত ১৫ বছরের সংঘটিত সকল অপরাধের হোতা শেখ হাসিনাসহ তার সকল সহযোগীদের বিচারকার্য যথাযথভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে দিনরাত কাজ চলছে। ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা জাতি, এই দেশের নাগরিক ও ভুক্তভোগীদের কাছে দায়বদ্ধ।

উল্লেখ্য, আজ সকাল এগারোটার দিকে উইলিয়াম বি মাইলাম ও জন এফ ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এই সময় সেখানে আরো উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বৈঠক শেষে বেলা ১২টার পরপর তারা ট্রাইব্যুনাল ত্যাগ করেন।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Previous Post

জেলেনস্কির বার্তার প্রশংসা করে ট্রাম্প বললেন ‘শিগগিরই শান্তি আলোচনা শুরু’

Next Post

ছাত্রকে ‘রাজাকারের ছেলে’ বলায় ঢাবিতে ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া ছাত্ররা ফজলুর রহমানের ছবি পুড়িয়ে দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রকে ‘রাজাকারের ছেলে’ বলায় ঢাবিতে ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ

ফিফা সভাপতি বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথাগত নিয়ম ভেঙে হবে বিশ্বকাপের ফাইনাল: ফিফা সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT