চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 15, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনে ধর্মীয় নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানরা পায়ে হেঁটে, বাস, মেট্রোরেল ও ব্যক্তিগত যানবাহনে সভাস্থলে প্রবেশ করছেন। উদ্যানটি ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে এই ধর্মীয় সমাবেশ।

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আন্তর্জাতিক অতিথিদের মধ্যে রয়েছে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান-এর সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দ, ভারত-এর প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দ, ভারত-এর সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরব-এর নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী, আল-আজহার ইউনিভার্সিটি, মিশর-এর অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীম, বিশিষ্ট দাঈ ও ইসলামী চিন্তাবিদ, পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মান।

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আরও জানান, আন্তর্জাতিক অতিথিদের পাশাপাশি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম-উলামারাও এই মহাসম্মেলনে বক্তব্য রাখবেন। এর মধ্যে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী-এর প্রিন্সিপাল মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক।

খতমে নবুওয়তের মহাসম্মেলনের আয়োজক ‘খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’। এই আয়োজন থেকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানানো হবে। আয়োজনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Previous Post

দুই মাস বন্ধ থাকার পর আবারও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

Next Post

কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৬

Next Post
কিয়েভে রাশিয়ার হামলায় বড় অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৬

চাঁদপুরে আধুনিক নৌ-টার্মিনালের নির্মাণ কাজ বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে আধুনিক নৌ-টার্মিনালের নির্মাণ কাজ বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT