চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

​জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সেমিনার অনুষ্ঠিত

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
11:06 অপরাহ্ন 30, অক্টোবর 2025
in প্রবাস সংবাদ
A A
Ms. Syeda Nahida Habib speaking at the international business seminar in Jeddah. Channel i News - চ্যানেল আই নিউজ

​জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সেমিনার অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার কাছা-ডি ওরা হোটেলের হলরুমে দেশটির স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আল রাইই গ্রুপের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও ইনভেস্টরবৃন্দ।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারী ও আগ্রহী ব্যবসায়ীদেরকে সৌদি আরবে ব্যবসা স্থাপনে সহযোগিতা প্রদান করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করা।

সম্মেলনটিতে সৌদি আরব ছাড়াও পাকিস্তান, স্পেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ী ও ইনভেস্টররা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি সম্মেলেনের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্য ও সেবার গুণগত মান এবং বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরে।

​Al Raee Group সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ব্যবসা স্থাপন, লাইসেন্সিং প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করবে বলে জানায় । এই আয়োজন সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কমার্শিয়াল কাউন্সেলর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, Al Raee Group-এর এই পদক্ষেপ সৌদি আরবে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ মজবুত করতে এবং বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। এর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার বাজার সৌদি আরবে আরও বিস্তৃত হবে।

​সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সৌদি আরবের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান অপার সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে তৈরি পোশাক (RMG), পাট ও পাটজাতপণ্য, ঔষধ শিল্প, তথ্যপ্রযুক্তি (IT) এবং কৃষিভিত্তিক শিল্পে সৌদি বিনিয়োগ আকৃষ্ট করার উপর জোর দেওয়া হয়।

কমার্শিয়াল কাউন্সেলর প্রবাসে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সৌদি আরবের বিশাল বাজারের চাহিদা অনুযায়ী দেশের পণ্য সৌদি বাজারে সরবরাহ করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও ভূমিকা রাখেন।

বাংলাদেশ ​কনস্যুলেট আশা করে, এই সামিটের মাধ্যমে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যেকার অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশি ব্যবসায়ীরা সৌদি আরবে তাদের ব্যবসার পরিধি বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তানসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও দূতাবাস প্রতিনিধি, আলামিন গ্রুপের চেয়ারম্যান আব্দুর রহমান, স্কাই গ্লোবাল কন্ট্রাকটিং কোম্পানির চেয়ারম্যান আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

Tags: জেদ্দাসৌদি আরব
Previous Post

নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন

Next Post

অপহরণের ৬ বছর পর লাশ হয়ে ফিরলেন আবদুল আহাদ

Next Post
আবদুল আহাদ এর ছবি, অপহরণের ৬ বছর পর লাশ হিসেবে ফিরে আসেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের ৬ বছর পর লাশ হয়ে ফিরলেন আবদুল আহাদ

ভারতীয় মহিলা ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ব্যাট হাতে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমিমাহ’র অপরাজিত ১২৭, রেকর্ড জয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT