চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুলের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 29, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন’- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এমন বক্তব্য দিলেও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারণ করবে। 

তিনি বলেছেন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারাণ করবে, আমরা তারিখ বলব না।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন: সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজ আলোচনার জন্য ডেকেছিলেন। আমরা সবাই এসেছিলাম, প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস সাহেবের নেতৃত্বে যারা রয়েছেন তারা আন্তরিকতা-দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে একটা স্ট্যাবল অবস্থায় নিয়ে আসতে পারবেন।

‘একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি’-যোগ করেন মির্জা ফখরুল।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারড. মুহাম্মদ ইউনূসমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে গুলশান ক্লাবের অনুদান

Next Post

নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান হাথুরু

Next Post
বিসিবি কর্মকর্তার সঙ্গে হাথুরুসিংহে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান হাথুরু

চিত্রনায়িকা ববি লাল পোশাক পরা, সুন্দর সাজে, পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দান করে ছবি দেই না, আমার খুব লজ্জা লাগে: ববি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT