চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে: সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 05, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সেনাপ্রধান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে।

সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনব। আমাদের সহযোগিতা করুন।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন।

কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছেড়েছেন। সোমবারে ৫ আগস্ট দুপুরে তারা দেশ ছাড়েন।

প্রসঙ্গত, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবির পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠে। রোববার সারাদেশে সহিংসতায় নতুন করে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় রোববার বিকেল থেকেই মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ করে দেয়া হয়। দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার। সেদিন রাতেই ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।

কারফিউ জারি করা হলেও আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

Tags: ওয়াকার-উজ-জামানজেনারেলসেনাপ্রধান
Previous Post

দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সাথে ছিলেন শেখ রেহানা

Next Post

স্বাধীন দেশে কন্যার বাবা হলাম, ক্রিকেটার রুবেল হোসেনের পোস্ট

Next Post
ক্রিকেটার রুবেল হোসেন নতুন সন্তানের সঙ্গে খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন দেশে কন্যার বাবা হলাম, ক্রিকেটার রুবেল হোসেনের পোস্ট

শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে যাচ্ছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT