জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধার পরও দলটির বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, দেশ ডুবে যাচ্ছে আর সরকার চেয়ে চেয়ে দেখছে।









