চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার কাছাকাছি ইন্টার মিলান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 02, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ইন্টার মিলান ফুটবল দল মাঠে একত্রিত, জেতার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরি আ-তে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে ইন্টার মিলান। ফেদেরিকো দিমারকো এবং অ্যালেক্সিস সানচেজের লক্ষ্যভেদে এম্পোলির বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের জয়ে শিরোপার বেশ কাছাকাছি চলে গেল সিমন ইনজাঘির দল।

৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ইন্টারের লিগ চ্যাম্পিয়ন হওয়া এখন কেবলই সময়ের ব্যাপার। দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে তারা ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছে। সমান ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৬৫।

করোনাকালে ২০২১-২১ মৌসুমে ইন্টার সবশেষে সিরি আ শিরোপা জিতেছিল। সেবার রানার্সআপ হয়ে দলটির নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে সন্তুষ্ট থাকতে হয়। এবারো একই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। টেবিলের তিনে থাকা জুভেন্টারের পয়েন্ট ৫৯। এম্পোলি ২৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে নেমে যাওয়ায় অবনমনের শঙ্কায় পড়েছে।

ঘরের মাঠ সান সিরো স্টেডিয়ামে সোমবার রাতে ম্যাচের পঞ্চম মিনিটেই ইন্টার লিড পায়। আলেসান্দ্রো বাস্তোনির অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন দিমারকো। ৮১ মিনিটের মাথায় ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিসের ডান পায়ের শটে বল জালে জড়ান চিলির ফরোয়ার্ড সানচেজ।

Tags: ইন্টার মিলানলিড স্পোর্টসসানচেজসিরি আ
Previous Post

প্রশ্নফাঁসের ঘটনায় জাবিতে শিক্ষার্থী বহিষ্কার

Next Post

ইউক্রেনে যখন যুদ্ধ, জেলেনস্কির আয় বেড়ে তখন তিনগুন!

Next Post
জেলেনস্কির আয় বেড়ে তিনগুণ, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে যখন যুদ্ধ, জেলেনস্কির আয় বেড়ে তখন তিনগুন!

প্রকৃতি পেছনে দাঁড়িয়ে যুবকের ছবি, সবুজ গাছপালা ও আকাশের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT