চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল নেই, রেকর্ড দর্শকের ম্যাচে হেরে শুরু মিয়ামির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রোববার থেকে শুরু হল মেজর লিগ সকারের ২০২৬ মৌসুম। প্রথমদিনে মাঠে নেমেছিল গত আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি। তবে ভালোভাবে শুরু করতে পারেনি হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে বড় হার নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির দল।

মেজর লিগ সকার ইতিহাসে প্রথমবার উদ্বোধনী ম্যাচ সর্বোচ্চ দর্শকের রেকর্ড হয়েছে। লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়াম স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল ৭৫ হাজার ৬৭৩ জন। ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছে মিয়ামি। এলএএফসির হয়ে গোল করেছেন ডেভিড মার্টিনেজ, ডেনিস বোয়াঙ্গা এবং নাথান ওর্ডাজ।

ম্যাচে ৩৭ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০তে পিছিয়ে বিরতিতে যায় মিয়ামি। ম্যাচে ৬৮ শতাংশের বেশি বল পেয়ে রেখেও গোলের দেখা পাননি মেসিরা। বেশ কয়টি শট নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তিও।

ম্যাচের ৭৩ মিনিটে বোয়াঙ্গার গোলে ব্যবধান দিগুণ করে লস অ্যাঞ্জেলেস। ৯০ মিনিট পেরিয়ে গেলে যোগ করা চতুর্থ মিনিটে স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন ওর্ডাজ।

হেরে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে টেবিলে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে এখন মিয়ামি। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় স্থানে অ্যাঞ্জেলেস। প্রতিটি দল লিগে হোম এবং অ্যাওয়ে মিলে ৩৪টি ম্যাচ খেলে এক মৌসুমে, যার ৬টি ম্যাচ অন্য কনফারেন্সের দলের বিপক্ষে।

Tags: ইন্টার মিয়ামিমেজর লিগ সকারলিওনেল মেসিলিড স্পোর্টসহাভিয়ের মাশ্চেরানো
Previous Post

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

Next Post

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

Next Post
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT