চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাকে ‘বিশ্বসেরা’ বলছেন ইন্টার কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 অপরাহ্ন 06, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ইন্টার কোচের সংবাদ সম্মেলনে গার্দিওলার প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন পরই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ। ইউরোপসেরার মুকুট পরতে মাঠের লড়াইয়ের আগে কথার লড়াই হওয়াটাই ছিল স্বাভাবিক। তবে ইন্টার মিলান কোচ সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ফাইনালে ম্যানচেস্টার সিটিই ফেভারিট। শুধু তাই নয়, ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকে বিশ্বসেরার তকমা দিলেন ইন্টার কোচ সিমোন ইনজাঘি।

সংবাদ সম্মেলনে ইনজাঘির কাছে জানতে চাওয়া হয়েছিল গার্দিওলাকে তিনি বিশ্বের সেরা কোচ মনে করেন কিনা। জবাবে বলেছেন, ‘তিনিই বিশ্বের সেরা। আধুনিক ফুটবলের সময়টা হল গার্দিওলার আগে ও পরের, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন একটি দলের সঙ্গে খেলতে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা জানি দুর্দান্ত একজন কোচের অধীনে থাকা একটি স্কোয়াডের মুখোমুখি হচ্ছি। যিনি একটি যুগকে প্রভাবিত করেছেন।’

‘আপনি যত তাদের খেয়াল করবেন, ততবেশি বুঝতে পারবেন কেন তারা সফল হচ্ছে। তারা একটি স্বয়ংসম্পূর্ণ দল। শারীরিক দিক থেকে শুরু করে প্রযুক্তিগতভাবেও দুর্দান্ত ফুটবল খেলছে। দখল এবং আক্রমণেও দুর্দান্ত তারা।’

ইনজাঘি সিটিকে সমীহ করলেও নিজেদেরও ভালো সম্ভাবনা দেখছেন। ইতালিয়ান কোচ বলছেন, ফেভারিট হিসেবে সিটি ফাইনাল খেললেও ২০১০ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে তাদেরকেও নিতে হবে সুযোগ।

৪৭ বর্ষী কোচ ফাইনাল ঘিরে বলেছেন, ‘আমরা জানি তারা খুব শক্তিশালী দল। প্রিমিয়ার লিগে সবশেষ শেষ ছয় মৌসুমে পাঁচটি শিরোপা জিতেছে। এতেই বোঝা যায় ম্যাচটি আমাদের জন্য কঠিন হতে চলেছে। তারা বল দখলে ওস্তাদ, এটি তাদের ভালো একটি দিক। তবে মাঠে আমাদেরও ভালো করতে হবে। তাদের দুর্বল দিকগুলোর দিকে নজর দিতে হবে।’

‘আগামী কয়েকদিনের মধ্যে, সেরা কৌশলে আমারাও প্রস্তুতি নেবো। আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে, যেমনটা আমরা মৌসুমের শুরু থেকে করেছি। বড় সমস্যাগুলো এখনই সমাধান করতে হবে, দলগতভাবে এগিয়ে গেলে আশা করি সবকিছুই কাটিয়ে উঠতে পারব।’

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আগামী ১১ জুন হবে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ক্লাব ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

Tags: ইনজাঘিইন্টারইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপ্রিভিউপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসসিরি আ
Previous Post

জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির সাথে আলোচনায় বসা যায়: আমীর হোসেন আমু

Next Post

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

প্রণব সাহার ছবি, চ্যানেল আই অনলাইন, স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার পঞ্চম মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT