চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি: র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 03, জুন 2025
in - সেমি লিড, অপরাধ
A A
র‌্যাবের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। একইসঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চলমান অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ঈদকে ঘিরে দেশের সকল শপিংমল, বাসস্ট্যান্ড, টার্মিনাল, গুরুত্বপূর্ণ স্থান এবং ঘরমুখো মানুষের চলাচলের পথসমূহে র‍্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে। র‌্যাবের কন্ট্রোলরুম, মোবাইল পেট্রোল, ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এম ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ নানা মাধ্যমে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে আমরা সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রস্তুত আছি।

নারীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। ঈদের সময় অনুষ্ঠানস্থল বা গণপরিবহনে নারীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য মোবাইল কোর্ট ও র‌্যাব সদস্যদের প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি। কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে র‌্যাবকে জানাতে অনুরোধ করেন তিনি।

তিনি জানান, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি টার্মিনালে থাকবে র‌্যাবের ওয়াচটাওয়ার ও কন্ট্রোলরুম।

অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি, চাঁদাবাজি ও ছিনতাই রোধে র‌্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনিয়ম পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।

বড় ঈদগাহে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সুইপিং এবং সিসিটিভি কাভারেজ। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে নিয়মিত টহল থাকবে, অনলাইনে পশু কেনাবেচায় র‍্যাবের সাইবার মনিটরিং সেল কাজ করবে নিয়মিতভাবে।

চামড়া বাজারে সিন্ডিকেট রোধেও র‌্যাব ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, চামড়া কেনাবেচায় কিছু সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে— এ বিষয়ে আমরা সতর্ক আছি।

শপিংমল ঘিরেও র‌্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে যেন ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে পারেন। ঈদের ছুটিতে মানুষের বাসস্থান, কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত আছে। যদি কোনো অপতৎপরতা নজরে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারির কারণে আগের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হবে।

Tags: গোয়েন্দা নজরদারির‌্যাবসংবাদ সম্মেলন
Previous Post

টস: কোহলির প্রথম শিরোপা নাকি প্রীতি জিনতার?

Next Post

‘মন দুয়ারী’ নির্মাতার ঈদের নাটকে অপূর্ব-ফারিণ

Next Post
অপুর্ব ও ফারিণের নাটকের দৃশ্য, প্রেমের মুহূর্তে একসাথে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মন দুয়ারী’ নির্মাতার ঈদের নাটকে অপূর্ব-ফারিণ

Bangladeshi people enjoying outdoor traditional game by a river. Channel i News - চ্যানেল আই নিউজ

জিন্দাপার্কে প্রকৃতির সান্নিধ্যে ‘কৃষকের ঈদ আনন্দ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT