চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের মেরে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 18, আগস্ট 2022
in অপরাধ
A A
দুই সাংবাদিকের ছবি, একজন তরুণ, অন্যজন প্রাপ্তবয়স্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরা পারসন আজাদ আহমেদ।

এবার যাদের বিরুদ্ধে সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন তারাই উল্টো মামলা করেছে দুই সাংবাদিকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, চাঁদা দাবির।

বুধবার সি এম এম আদালত এই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি করেছেন ভিক্টর ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী কাওছার ভুইয়ার ভাই নাজমুল হাসান ভূইয়া।

আদালত সূত্রে জানা যায়, রিপোর্টার জুয়েল, ক্যামেরা পার্সন আজাদ আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ভিক্টর ট্রেডিংয়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন সাংবাদিক জুয়েল ও তার সঙ্গীরা। বাদি নাজমুলসহ অন্যান্যদের মারধর করেন জুয়েল, আজাদ ও অন্যরা। এক পর্যায়ে মামলার ৩ নং সাক্ষী আ. মালেকের ড্রয়ার থেকে নিয়ে যায়।

এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল। তিনি বলেন, গত ২ আগস্ট দুপুরে ভিক্টর ট্রেডিংয়ের দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর তারা আমাদের আটকে রেখে মারধর করে। আমাদের ডিভাইস ক্ষতিগ্রস্ত করে। আমাদের ধারণ করা সকল ফুটেজ মুছে দেয়। আমরা ওখান থেকে বের হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেছি। ওই মামলায় থানা পুলিশ কাওছার ভূইয়া ও তার সহযোগী সাত হামলাকারীকে গ্রেপ্তার করে। ঘটনার ১৫ দিন পর ঠিকাদার কাওছারের ভাই নাজমুল আমাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলার অভিযোগ ভিত্তিহীন। আমাদের হয়রানি করার উদ্দেশে মামলাটি করেছে তারা।

জুয়েল বলেন, আমি বাদি হয়ে যে মামলাটি করেছি, সেই মামলাটি সমঝতা করার চেষ্টা করেছিল আসামিরা। আমরা বলেছি, মামলা করেছি। আইন আইনের গতিতে চলবে। আমাদের সঙ্গে সমঝতা করতে না পেরে হয়রানি উদ্দেশ্যে ঘটনার ১৫ দিন পর আদালতে গিয়ে মামলা দিল।

মামলাটি মিথ্যে দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ প্রতিবাদ জানিয়েছেন। এই মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্র্যাব।

মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামীকাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ক্রাইম রিপোর্টারদের এই সংগঠন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Tags: ডিবিসি নিউজসাংবাদিকের ওপর হামলা
Previous Post

ওয়ানডের বিলুপ্তি হবে মানতে নারাজ রোহিত

Next Post

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Next Post
কারাগারে একজন অপরাধীর silhouette ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চীন ও রাশিয়ার সেনারা সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT