চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনস্টাগ্রামে ইতিহাস গড়লেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 11, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ফুটবল মাঠে জয়োল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৬০ কোটি অনুসরণকারী পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং গায়িকা সেলেনা গোমেজকে ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্ল্যাটফর্মে পর্তুগিজ মহাতারকা এখন সর্বোচ্চ অনুসরণকারী পাওয়া ব্যক্তি।

রোনালদোর ব্যাপক জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বর্তমানে ইউরোপের কোনো ক্লাবে না খেললেও তর্কসাপেক্ষে সিআর সেভেনের বিশ্বে সবচেয়ে বেশি ভক্তকূল রয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে মেসির অনুসরণকারীর সংখ্যা ৪৮ কোটি ২০ লাখ।

৩৮ বর্ষী ফুটবলার শুধুমাত্র ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারী অর্জনের দিক থেকেই নয়, আয়ের দিক থেকেও সবার উপরে আছেন। ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ’র তথ্য অনুযায়ী টিভি রিয়েলিটি শোয়ের তারকা এবং প্রসাধনী ব্যবসায়ী কাইলি জেনারকে ছাড়িয়ে আয়ের পরিমাণে সবার উপরে চলে গেছেন রোনালদো।

রোনালদো প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসি প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য আয় করেন ২.৬ মিলিয়ন মার্কিন ডলার।

গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী, রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার ৫৪২ কোটি টাকা। মেসি অবশ্য এদিক দিয়ে এগিয়ে রয়েছেন। এলএম টেনের মোট সম্পদের পরিমাণ ছয় হাজার ৫৮৯ কোটি টাকা।

ইনস্টাগ্রাম ইতিহাসে সবচেয়ে বেশি পছন্দ করা ছবিটি অবশ্য ছিল মেসির। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর তার ট্রফি ধরে রাখা ছবিতে লাইক পড়েছিল প্রায় ৭ কোটি ৬০ লাখ।

ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারী পাওয়াদের তালিকার সেরা ২০-এ আছেন নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। প্রতিটি পোস্টের জন্য পিএসজির ফরাসি তারকা এমবাপ্পে যা পান, তার প্রায় দ্বিগুণ অর্থ পান নেইমার।

ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমারের অনুসরণকারী ২১ কোটি ১০ লাখ। তার মোট সম্পদের পরিমাণ দুই হাজার ৮৮৭ কোটি টাকা। এমবাপের অনুসরণকারী ১০ কোটি ৭০ লাখ, সম্পদ রয়েছে এক হাজার ৩১৭ কোটি টাকারও বেশি।

Tags: ইনস্টাগ্রামপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় যে শাস্তি পেলেন মার্সেলো

Next Post

ডেঙ্গুতে আক্রান্ত ঢাকা মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

Next Post
সুন্দর তরুণ নারী হালকা হাসি দিয়ে হালকা পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত ঢাকা মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

রাঙামাটির উপেজেলা পরিষদ কার্যালয় পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটিতে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT