চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সবজি–মুরগির দামে ওঠানামা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাজারে সবজি ও ফলের স্টল, ক্রেতা ও বিক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম ওঠানামা করছে। কোথাও কিছুটা কমেছে, আবার কোথাও সপ্তাহ ব্যবধানে ১০–২০ টাকা বেড়েছে। ফলে ক্রেতাদের জন্য সামগ্রিক স্বস্তি এখনও আসেনি। একই সময়ে ব্রয়লার মুরগির দামও বেড়েছে। তবে ইলিশ মাছ আগের দামেই বিক্রি হচ্ছে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, কাজীপাড়া ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সেগুনবাগিচা ও আশপাশের বাজারে ভারতীয় টমেটো কেজি ১২০–১৩০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা, কালো গোল বেগুন ১৪০–১৬০ টাকা, শিম ১৫০–১৬০ টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ৮০–১০০ টাকা, ঢ্যাঁড়শ ৮০–১০০ টাকা, পটোল ৭০–১২০ টাকা, চিচিঙ্গা ৭০–৮০ টাকা, ধুন্দল ৭০–৮০ টাকা, ঝিঙা ৮০–১০০ টাকা, বরবটি ৮০–১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মুলা ৮০ টাকা ও কচুরমুখী ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজীপাড়া ও শেওড়াপাড়া বাজারে ঝিঙা, করলা, বরবটি, কচুর লতি, পটোল ও বেগুনের কেজি ৮০–১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো ১৫০–১৮০ টাকা, ইন্ডিয়ান গাজর ১২০–১৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচামরিচ ১৬০–২০০ টাকা, পেঁপে ২৫–৪০ টাকা, প্রতিটি লাউ ৬০–৮০ টাকা, কাঁচকলা হালি ৪০–৫০ টাকা, লেবু হালি ১৫–৪০ টাকা এবং ধনেপাতা ২০০–৪০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

আলু–পেঁয়াজের দামে তেমন পরিবর্তন নেই। লাল ও সাদা আলু কেজি ২৫ টাকা, বগুড়ার আলু ৩৫–৪০ টাকা। দেশি পেঁয়াজ ৭৫–৮০ টাকা, ক্রস জাতের পেঁয়াজ ৭৫–৮০ টাকা, দেশি রসুন ১০০–১২০ টাকা, চায়না রসুন ১৪০–১৫০ টাকা, দেশি আদা ১২০–১৪০ টাকা, চায়না আদা ২০০ টাকা এবং ভারতীয় আদা ১৬০–১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ-মাংস
মাছের বাজারে এখনও চড়া দাম। আকারভেদে ইলিশ ৭০০–২৪০০ টাকা, রুই ৩৫০–৬০০ টাকা, কাতলা ৩৫০–৭০০ টাকা, কালিবাউশ ৫০০–৮০০ টাকা, চিংড়ি ৮০০–১৪০০ টাকা, কাঁচকি ৪০০–৬০০ টাকা, কৈ ২২০–২৫০ টাকা, পাবদা ৪০০–৭০০ টাকা, শিং ৩৫০–১২০০ টাকা, টেংরা ৬০০–৮০০ টাকা, বেলে ৮০০–১২০০ টাকা, মেনি ৬০০–১০০০ টাকা, বোয়াল ৬০০–৮০০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১,৩০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজি ৭৮০–৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০–৪০০ টাকা এবং খাসির মাংস ১,২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ৭–১০ টাকা বেড়ে ১৮০–১৯০ টাকা হয়েছে। সোনালি কক মুরগি ৩০০–৩২০ টাকা, লেয়ার মুরগি ২৯০–৩০০ টাকা এবং দেশি মুরগি ৫৫০–৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিম ও ডাল
প্রতি ডজন লাল ডিম ১২০–১৩০ টাকা, সাদা ডিম ১১৫–১২০ টাকা, হাঁসের ডিম ২০০–২২০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১১০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দেশি মসুর ডাল ১৬০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা এবং খেসারি ডাল ১৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

সেগুনবাগিচার সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, ‘গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমেছে। মৌসুম বদলালে দাম আরও কমতে পারে।’

তবে শান্তিনগরের ক্রেতা সাজ্জাদ হোসেনের অভিযোগ, ‘১০–২০ টাকা কমাকে কম বলা যায় না। এখনও বেশির ভাগ সবজি ৮০ টাকার ওপরে।’

কাজীপাড়ার ক্রেতা নাজমুল হক বলেন, ‘প্রতিদিনের বাজার করতে গিয়ে হাঁসফাঁস করতে হচ্ছে। বেতন বাড়েনি, কিন্তু সবকিছুর দাম বাড়ছে।’

মগবাজারের বিক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘বেশির ভাগ সবজির মৌসুম শেষ। নতুন ফসল এলে দাম কমতে পারে। বৃষ্টিতে ক্ষেতে ক্ষতি হওয়ায় সরবরাহও কম।’

Tags: নিত্যপণ্যের বাজারবাজারদর
Previous Post

মাহমুদুর রহমানের জবানবন্দি: শেখ হাসিনা সব ধরণের মানবতাবিরোধী অপরাধ করেছে

Next Post

কনিষ্ঠ অভিনেতা হিসেবে এমিতে ইতিহাস, কে এই ওয়েন?

Next Post
অভিনেতা ওয়েন এমিতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কনিষ্ঠ অভিনেতা হিসেবে এমিতে ইতিহাস, কে এই ওয়েন?

দুই ক্রিকেট বিশ্লেষক মাঠে আলোচনা করছেন, একটি ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ম্যাচ রেফারির অপসারণ চাচ্ছে পাকিস্তান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT