ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক। এই ক্যাম্পে দীর্ঘ আট বছর দায়িত্বে থাকা ইন্সপেক্টর বাচ্চু মিয়াকে নিয়ম অনুযায়ী রাজারবাগ পুলিশ ব্র্যাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে যোগ দেন নতুন ইন্সপেক্টর মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে স্থানান্তর হন। সেসময় নতুন ইন্সপেক্টর ফারুককে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিচালক সাথে পরিচয় করিয়ে দেন বাচ্চু মিয়া।
ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে টানা ৮ বছর দায়িত্ব পালন করেছেন।
২০১৩ সালে বাচ্চু মিয়া হাসপাতালের পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে মিশনে চলে যান। এরপর ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতালের ক্যাম্পে দায়িত্ব পান। তখন থেকেই টানা ৮ বছর দায়িত্ব পালন করেন তিনি।
ইন্সপেক্টর বাচ্চু মিয়া আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন।









