চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 06, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহুয়া মৈত্রের ছবি, বাংলাদেশি টেলিভিশন ব্যক্তিত্ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মহুয়ার মন্তব্যে আপত্তি তোলার পরেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ভোপালে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘মহুয়া মৈত্রার বক্তব্যে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং হিন্দু দেব-দেবীর অবমাননা কোনও মূল্যে সহ্য করা হবে না।’

এরপরই ভোপাল ক্রাইম ব্রাঞ্চ ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) ধারায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে। এফআইআর নথিভুক্ত হওয়ার খবর জানান ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শৈলেন্দ্র চৌহান।

প্রসঙ্গত, ডকুমেন্ট্রি ফিল্মমেকার লীনা মানিমেকালাইয়ের ‘কালী’ সিনেমার ‘অবমাননাকর’ পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা গিয়েছে। এই আবহে মঙ্গলবার এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ‘কালী’ সিনেমার পোস্টার বিতর্ক নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হয়। সেখানে তিনি দাবি করেন, নিজের দেব-দেবীকে কীভাবে দেখবেন, সেটা ব্যক্তিগত বিষয়।

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘আপনি যদি ভুটানে যান, বা সিকিমে যান, তারা সকালে পুজোর সময় দেবদেবীকে হুইস্কি দেন। এবার আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন, তাহলে তারা সেটাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলবেন।’ মহুয়ার এই মন্তব্যের পরই বিতর্ক দানা বাঁধে।

এদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে তারা মহুয়ার পাশে তারা নেই।

হিন্দু ধর্মের দেবী কালীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে বুধবার পথে নামে বিজেপির মহিলা মোর্চা। বৌবাজার থানায় আজ অভিযোগ দায়ের করা হয় গেরুয়া শিবিরের তরফে। এর মধ্যে বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মহুয়া মৈত্র।

কৃষ্ণনগরের সাংসদ এদিন টুইট করে বিজেপির উদ্দেশে লেখেন, ‘আমি কালীর উপাসক। কোনও কিছুতে ভয় পাই না।’ টুইটে মহুয়া আরও লেখেন, ‘জয় মা কালী! যে দেবীকে বাঙালি পুজো করে, সেই দেবী নির্ভীক এবং শান্ত।’

Tags: তৃণমূল কংগ্রেসধর্মীয় অনুভূতিতে আঘাতমহুয়া মৈত্র
Previous Post

সীতাকুণ্ডের ঘটনার জন্য দায়ী ডজন খানেক প্রতিষ্ঠান: তদন্ত প্রতিবেদন

Next Post

লিবিয়া উপকূলে শিশুসহ ২২ জনের লাশ

Next Post
লিবিয়া উপকূলে উদ্ধারকর্মীরা নিখোঁজ শিশুসহ লাশের দেহ উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া উপকূলে শিশুসহ ২২ জনের লাশ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, ট্রাক ও যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কি.মি. থেমে থেমে যানজট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT