চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা দলে চোটের জন্য নেই চার বিশ্বজয়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 02, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস চারেক পর শুরু হতে চলেছেন ইউরোপীয় দলগুলো নিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসর। ফুটবলের অন্যতম বড় এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল দিলেও চোটের কারণে নেই বিশ্বকাপজয়ী চার ফুটবলার।

লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারকা খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান তরুণ খেলোয়াড়দেরও দলে রেখেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। এই দলে অনূর্ধ্ব-২০ বর্ষী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন চারজন। তারা হলেন ভ্যালেন্টিন বার্কো, ফ্যাকুন্ডো বুওনানোতে, ভ্যালেন্টিন কার্বোনি এবং আলেকজান্ডার গার্নাচো।

দলে নেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো চার ফুটবলার। হাঁটুর চোটে দলে নেই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। বিশ্ব আসরে পেনাল্টি থেকে গোল করা গঞ্জালো মন্টিয়েলকে রাখা হয়নি দলে। এছাড়া নিতম্বের চোটে মার্কোস অ্যাকুনা এবং গত ডিসেম্বর থেকে গোড়ালির চোটে মাঠের বাইরে আছেন মিডফিল্ডার গুইডো রদ্রিগেজ। তবে প্রথমবার ডাক পেয়েছেন ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো।

আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: হের্মান পেজ্জেলা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, ভ্যালেন্টিন বার্কো ও নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: ইজিকুয়েল পালাসিও, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেজ।
ফরোয়ার্ড: আলেকজান্ডার গার্নাচো, ফ্যাকুন্ডো বুওনানোতে, ভ্যালেন্টিন কার্বোনি, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, পাওলো দিবালা।

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ামেসিলিড স্পোর্টস
Previous Post

পোষা কুকুরের আক্রমণের শিকার ৭ বছরের শিশু

Next Post

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক

Next Post
বিশ্বব্যাংকের ভবন ও বিশ্বব্যাংক লোগো, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক

বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী পেঁয়াজের বাজার নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে পেঁয়াজ আসা শুরু চলতি সপ্তাহে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT