চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় সাক্ষী দেয়ায় আসামিদের গুলিতে যুবক আহত

সুমন রায় by সুমন রায়
7:34 অপরাহ্ন 14, অক্টোবর 2022
in জনপদ, নরসিংদী
A A
জরুরী বিভাগে রোগী ভর্তি ও রোগীর পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর শিবপুরে আলোচিত আরিফ পাঠান মেম্বার হত্যা মামলায় সাক্ষী দেয়াকে কেন্দ্র করে আসামীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন সজিব মিয়া (৩০) নামে এক সাক্ষী।

শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলা পাঁচদোনায় এই ঘটনা ঘটে। আহত সজিব মিয়া (৩০) নরসিংদী সদর উপজেলার আসমান্দিরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি এই হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন।

আহতের স্বজনরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের উদ্দেশে মসজিদ যাচ্ছিলো সজিব। পথিমধ্যে পাঁচদোনা স্কুলের সামনে পৌছলে দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব থেকে উৎপেতে থাকা হত্যা মামলার প্রধান আসামী টিটু, মাসুদ এবং পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজিবের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সে দৌড়ে পালাতে থাকলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসরিফা আমরিন হক অন্তরা জানান, দুপুরে সজীব মিয়া নামে একজন রোগী হাসপাতালের জরুরী বিভাগে আসার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের পক্ষ থেকে গুলির কথা উল্লেখ করা হলেও আমরা এই বিষয়ে নিশ্চিত নই। আঘাতের কারণ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমীন জানান, আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের পহেলা এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শিবপুরের পুটিয়া ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য আরিফ হোসেন পাঠান। তার ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় টিটু, মাসুদ এবং পলাশসহ অন্যান্যদের আসামী করে মামলা দায়ের করা হয়। এ মামলায় অন্যতম সাক্ষী করা হয়েছিল গুলিতে আহত সজিব মিয়াকে।

Previous Post

নতুন ছবিতে ইমন, সঙ্গে মিথিলা

Next Post

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করা হবে: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করা হবে: শিক্ষামন্ত্রী

প্রতিপক্ষের হামলার শিকার নারী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে মামলা হেরে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT