চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
8:45 পূর্বাহ্ন 18, জুলাই 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ও মালদ্বীপের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর (Prisoner Transfer) চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, এ সংক্রান্ত চুক্তির খসড়া প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুত চুক্তি স্বাক্ষর ও বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশনার জানান, মানবিক বিবেচনায় এই চুক্তির আওতায় মালদ্বীপের কারাগারে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে স্থানান্তর করা হবে। এরপর তারা নিজ দেশে অবশিষ্ট কারাদণ্ড ভোগ করতে পারবেন।

চুক্তির চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ড. নাজমুল ইসলাম সম্প্রতি মালদ্বীপের মাফুশি কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে আটক বাংলাদেশি বন্দিদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের অধিকার নিশ্চিত করা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে খোঁজখবর নেন।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে মাফুশি কারাগারে ৪৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন দণ্ডপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছেন, আর ১০ জন বিচারাধীন (রিমান্ডে) রয়েছেন।

কারাবন্দিদের সঙ্গে সাক্ষাৎ শেষে হাইকমিশনার মালদ্বীপ কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশি বন্দিদের আইনগত ও মানবিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদানের অনুরোধ জানান।

চুক্তিটি স্বাক্ষর ও কার্যকর হলে মালদ্বীপে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বন্দিরা নিজ দেশে পরিবারের কাছাকাছি থেকে অবশিষ্ট সাজা ভোগের সুযোগ পাবেন, যা তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে আরও সহজ ও মানবিক করে তুলবে।

Tags: বাংলাদেশ মালদ্বীপ
Previous Post

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

Next Post

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT