চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ জুয়ার বিজ্ঞাপন দেখানোর দায়ে ক্রিকইনফোকে সতর্ক করেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 14, অক্টোবর 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ক্রিকইনফোকে সতর্কতা দেখানো হচ্ছে, বাংলাদেশে নিষিদ্ধ জুয়ার বিজ্ঞাপন নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো’কে জুয়ার বিজ্ঞাপন প্রদর্শনের জন্য সতর্ক করে ইমেইল করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। ক্রিকইনফো বাংলাদেশে অনলাইনে এককভাবে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় বলে জানা গেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেছেন, এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো ডটকম। অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের ‘সাইবার সুরক্ষা আইন ২০২৫’-এ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।

তিনি আরও লেখেন, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট প্লেয়িং দেশের ক্রিকইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি, সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত।

ক্রিকইনফোর সঙ্গে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়্যব লেখেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে এবং পরবর্তীতে তাদের ডাকযোগে রেজিস্টার চিঠি পাঠানো হবে।

প্রধান উপদেষ্টা এ বিশেষ সহকারীর ভাষ্য, একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের ওপর আয়কর বা ভ্যাট হিসেবে বাংলাদেশকে কোনো অর্থ দেয়নি আইন পাসের আগে-পরে।

তিনি বলেন, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কি না, এ বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) জনমত সংগ্রহ করবে।

Tags: ক্রিকইনফো
Previous Post

বিশ্বকাপের টিকিট কাটল ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে

Next Post

মে মাসে ব্রিটেনে স্থানীয় সরকার নির্বাচন

Next Post
বাংলাদেশের স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মে মাসে ব্রিটেনে স্থানীয় সরকার নির্বাচন

ঝিনাইদহে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক সংকটে ঝিনাইদহে সিজারিয়ান অপারেশন বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT