চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন বিশ্বজয়ী ইনিয়েস্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বজয়ী ফুটবল তারকা ইনিয়েস্তা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ বিশ্বকাপে রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর স্পেনকে বিদায় বলেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার সবধরনের ফুটবলকে বিদায় জানিয়ে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ২০১০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

এমিরেটস ক্লাবের সঙ্গে একবছরের চুক্তি শেষে গত জুলাই থেকে ক্লাব ছাড়া ইনিয়েস্তা। আগামী ৮ অক্টোবর বার্সেলোনায় একটি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন ৪০ বর্ষী তারকা। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইভেন্টের টিজার পোস্ট করে জানিয়েছেন বিদায়বেলার কথা।

১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় নাম লেখান ইনিয়েস্তা। বয়সভিত্তিক এবং ক্লাবটির ‘বি’ দল থেকে ২০০২ সালে মূল দলে নাম লেখান।  পরে স্বপ্নের মতো সাজান ক্যারিয়ার। ২০১৮ সালে কাতালানদের সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছেড়ে জাপানে পাড়ি দেন।

বার্সেলোনা মূল দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৬৭৪ ম্যাচ খেলেছেন। ৫৭ গোল করার পাশাপাশি ১৩৫টি গোল করিয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩২টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। যার মধ্যে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি কোপা ডেল রে ও ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা রয়েছে।

কাতালান ডেরা ছেড়ে ২০১৮ সালে জাপানের ক্লাব ভিসেল কোবেতে নাম লেখান ইনিয়েস্তা। ৫ বছর কাটান সেখানে। জে-লিগের ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচ খেলে ২৬টি গোল করেন। অ্যাস্টিট ২৫ গোলে। ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জেতেন- লিগ টাইটেল ও একটি করে জাপানিজ কাপ, জাপানিজ সুপার কাপ।

গতবছর ভিসেল কোবে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবে নাম লেখান। একবছরের চুক্তিতে ক্লাবটির হয়ে ২৩ ম্যাচ খেলে ৫টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট করেন।

স্পেন জাতীয় দলের হয়ে ২০০৬ সালে যাত্রা শুরু ছিল ইনিয়েস্তার। ২০১৮ সালে অবসর নেয়ার আগে ১৩১ ম্যাচ খেলেছেন। ১৪ গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে ৩০টি অ্যাসিস্ট করেন।

স্পেনের হয়ে ফিফা বিশ্বকাপ ও দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটি এসেছিল ইনিয়েস্তার পা থেকে। গোলশূন্য সমতায় ম্যাচের মূল সময় পার হওয়ার পর ১১৬ মিনিটে গোলটি করেছিলেন। ১-০ গোলে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

Tags: অবসরইনিয়েস্তাবার্সেলোনাভিসেল কোবেলিড স্পোর্টসস্পেন
Previous Post

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাইফুলের মৃত্যু

Next Post

চীনে সুপারমার্কেটে ছুরিকাঘাতে নিহত ৩

Next Post
চীনে সুপারমার্কেটে ছুরিকাঘাতে আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে সুপারমার্কেটে ছুরিকাঘাতে নিহত ৩

ধূসর আকাশের নিচে ধোঁয়া উড়ন্ত শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT