চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান তথ্য কমিশনার নিয়োগসহ কমিশন পুনর্গঠনের দাবি তথ্য অধিকার ফোরামের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্য অধিকার ও কমিশন পুনর্গঠনের জন্য প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগষ্টে দেশের বৈপ্লবিক পরিবর্তনের পরে তথ্য কমিশনের ৩ জন কমিশনারের পদত্যাগের কারণে প্রায় ৩ মাস বাংলাদেশ তথ্য কমিশনের যাবতীয় কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে দ্রুত তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণের নিয়োগের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তথ্য অধিকার কমিশনের আহ্বায়ক শাহীন আনাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে হয়েছে, তথ্য অধিকার আইন ২০০৯ বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ আইন, যা দেশের সকল নাগরিককে দেশের সরকারের কাছে সংরক্ষিত যাবতীয় তথ্য জানার অধিকার নিশ্চিত করে। আইনটির মাধ্যমে জনগণ দেশের সব রকমের সরকারি এবং বেশকিছু আধা-সরকারি সংস্থার কাছে থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সেইসব প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা থেকে আরম্ভ করে দুর্নীতি রোধ, জনগণের কাছে সরকারি কমকর্তা-কর্মচারিদের জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি কাজে জনগণের মনে সচেতনতা বৃদ্ধি করা, দেশে জনসেবার মান উন্নয়ণ করা এবং সরকারের সঙ্গে জনগণের নৈকট্য স্থাপনের কাজে ভূমিকা পালন করতে পারে। দেশে সুশাসন ও সরকারি প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা প্রতিষ্ঠার ব্যাপারে আইনটির কোনো বিকল্প নেই।

চিঠিতে উল্লেখ করা হয়, তথ্য অধিকার ফোরাম লক্ষ্য করছে গত জুলাই-আগষ্টে দেশের বৈপ্লবিক পরিবর্তনের পটভূমিতে সেপ্টেম্বর মাসে তথ্য অধিকার আইনের মূল পরিচালন সংস্থা তথ্য কমিশনের ৩ জন কমিশনারের পদত্যাগের কারণে প্রায় ৩ মাস ধরে বাংলাদেশ তথ্য কমিশনের যাবতীয় কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। দেশে তথ্য অধিকার আইনের সুষ্ঠু ব্যবহার বাধাগ্রস্থ হচ্ছে। দেশের কর্তৃপক্ষসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তথ্য প্রদানে অসম্মতি বা অপারগতা জ্ঞাপন করলে বা তাদের দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে জনগণের কোনো প্রতিকার ব্যবস্থা থাকছে না। জনগণের আবেদনকৃত অভিযোগসমূহ শুনানী প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছে, বিরোধসমূহ অমীমাংসিত রয়ে যাচ্ছে, কোনো সমাধান মিলছে না।

চিঠিতে আরও বলা হয়েছে, দেশে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর থেকে আইনটি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নানাভাবে সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি এবং এনজিও প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সরকার সম্পর্কিত তথ্য সংগ্রহে এই আইনের ব্যবহার উল্লেখযোগ্য। তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। সাধারণ জনগণের মধ্যে এই আইনটির ব্যাপারে সচেতনতার অভাব রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দপ্তরসমূহে তথ্য-প্রদান কর্মকর্তাদের আইনটির ব্যাপারে অনীহা, তথ্য সরবরাহ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, তথ্য গোপন করার প্রবণতা আইনটিকে পিছিয়ে রেখেছে।

এমতাবস্থায়, তথ্য অধিকার ফোরাম মনে করে বাংলাদেশ তথ্য কমিশনে যদি কমিশনারগণ বহুদিন ধরে নিযুক্ত না থাকেন, তাহলে তা দেশের এই অতি গুরুত্বপূর্ণ আইনটিকে ক্ষতিগ্রস্থ করবে যা তথ্যের অবাধ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণকে এই অতি গুরুত্বপূর্ণ আইনটি ব্যবহারে নিরুৎসাহিত করবে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা ১৪(১) অনুযায়ী ৫ সদস্যের সমন্বয়ে অতি দ্রুত একটি বাছাই কমিটি গঠন করে অবিলম্বে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণের নিয়োগের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Tags: অন্তর্বর্তী সরকারতথ্য অধিকার ফোরামনিয়োগপ্রধান তথ্য কমিশনা
Previous Post

পঞ্চদশ সংশোধনী মামলার ঐতিহাসিক রায়ে গণভোট পুনর্বহাল

Next Post

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ

Next Post
ইসলামিক নেতা পরিপাটি পোষাক ও হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ

ভারতীয় ক্রিকেটাররা বৃষ্টির কারণে মাঠে খেলা বন্ধের পরিস্থিতিতে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে খেলা হয়নি পুরোটা, অলআউট হয়নি ভারতও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT